Ad

বিশ্ব রাজনীতি

ভারত বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না : মোদি

০৪ এপ্রিল ২০২৫

বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ভারতের সঙ্গে সম্পর্ককে যথেষ্ট মূল্য দেয় বাংলাদেশ। দুই দেশের মধ্যে গভীর বন্ধুত্ব পারস্পরিক ইতিহাস, ভৌগোলিক অবস্থান ও সাংস্কৃতিক সম্প্রীতির ওপর প্রতিষ্ঠিত। ১৯৭১ সালে আমাদের সবচেয়ে কঠিন সময়ে ভারতের সরকার ও জনগণের অটল সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।

ভারত বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না : মোদি

‘বিতর্কিত’ ওয়াকফ বিলে সাংবিধানিক বৈধতার প্রশ্ন, সুপ্রিম কোর্টে যাচ্ছে বিরোধীরা

০৪ এপ্রিল ২০২৫

এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সই করলেই বদলে যাবে ৭০ বছরের পুরনো ওয়াকফ আইন। তবে আদালতে যাওয়ার ঘোষণা দিয়ে বিরোধী দলগুলো বলছে, বিলটির আইনে পরিণত হওয়া সহজ হবে না।

‘বিতর্কিত’ ওয়াকফ বিলে সাংবিধানিক বৈধতার প্রশ্ন, সুপ্রিম কোর্টে যাচ্ছে বিরোধীরা

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অপসারণ, ৬০ দিনের মধ্যে নির্বাচন

০৪ এপ্রিল ২০২৫

ইউনের অপসারণের ফলে দক্ষিণ কোরিয়ার সংবিধান অনুযায়ী, ৬০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী হান ডাক-সু অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অপসারণ, ৬০ দিনের মধ্যে নির্বাচন

ইসরাইলি হামলায় শিশুসহ নিহত আরও ১১২ ফিলিস্তিনি

০৪ এপ্রিল ২০২৫

অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় নারী ও শিশুসহ কমপক্ষে ১১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা শহরের তিনটি আলাদা স্কুলে আশ্রয় নেওয়া নির্যাতিত ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর চালানো এসব হামলায় ৩৩ শিশু ও নারী নিহত হয়েছেন।

ইসরাইলি হামলায় শিশুসহ নিহত আরও ১১২ ফিলিস্তিনি

ট্রাম্পের নতুন শুল্কনীতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিশ্বনেতাদের

০৩ এপ্রিল ২০২৫

ট্রাম্পের এই বক্তব্যের সমালোচনা করে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেইন বলেন, বিশ্ব অর্থনীতির জন্য এটি বড় আঘাত। বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে তিনি বলেন, আমদানির ওপর নতুন শুল্ক আরোপের কারণে অনিশ্চয়তা বাড়বে, বিশ্ব জুড়ে লাখো মানুষের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে।

ট্রাম্পের নতুন শুল্কনীতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিশ্বনেতাদের

বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা ভারতের: দাবি জয়শঙ্করের

০৩ এপ্রিল ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা ভারতের বলে দাবি করেছেন তিনি।

বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা ভারতের: দাবি জয়শঙ্করের

জোট সদস্যদের মধ্যে নতুন চুক্তি স্বাক্ষর

০৩ এপ্রিল ২০২৫

বঙ্গোপসাগরীয় ৭ দেশের জোটের মধ্যে সামুদ্রিক পরিবহনে সহায়তার লক্ষ্যে মেরিটাইম ট্রান্সপোর্টেশন সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছেন বিমসটেক জোটের পররাষ্ট্রমন্ত্রীরা ।

জোট সদস্যদের মধ্যে নতুন চুক্তি স্বাক্ষর

ভারতে জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

০৩ এপ্রিল ২০২৫

ভারতে বিমান বাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। বুধবার রাতে গুজরাটের জামনগর বিমানঘাঁটির কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

ভারতে জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

মোদির পোস্টে ইউনূসের সঙ্গে বৈঠকের কোনও উল্লেখ নেই

০৩ এপ্রিল ২০২৫

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মোদি-ইউনুস বৈঠক হবে কি না, তা নিয়ে কৌতুহল তুঙ্গে। বাংলাদেশের পররাষ্ট্র সচিব ও প্রধান উপদেষ্টা উচ্চ পর্যায়ের প্রতিনিধি নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক নিয়ে আশাবাদী হলেও ভারতের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও বার্তা দেওয়া হয়নি।

মোদির পোস্টে ইউনূসের সঙ্গে বৈঠকের কোনও উল্লেখ নেই

মুসলিমদের অধিকার খর্ব করা ওয়াকফ বিল পাস ভারতের

০৩ এপ্রিল ২০২৫

বিরোধীদের প্রতিবাদ ও টানটান উত্তেজনার মধ্যে ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় পেশ হল বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল। বুধবার (২ এপ্রিল) সংসদের নিম্নকক্ষে এই বিলটি পেশ করেন দেশটির সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। এরপর ৮ ঘণ্টা ধরে এই বিল নিয়ে আলোচনা হবে উভয় কক্ষে। তারপর এটির ওপর ভোটাভুটি হবে।

মুসলিমদের অধিকার খর্ব করা ওয়াকফ বিল পাস ভারতের

গাজায় জাতিসংঘের ক্লিনিকে বোমা হামলা, নিহত ২২

০৩ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের গাজায় জাতিসংঘের ক্লিনিকে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২২ ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

গাজায় জাতিসংঘের ক্লিনিকে বোমা হামলা, নিহত ২২

মায়ানমারে ভূমিকম্পে মৃত্যু ৩ হাজার ছাড়াল

০৩ এপ্রিল ২০২৫

মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন। গত শুক্রবার আঘাত হানা ৭.৭ মাত্রার ভূমিকম্পের সবচেয়ে তীব্র প্রভাব পড়ে মান্দালয় শহরে।

মায়ানমারে ভূমিকম্পে মৃত্যু ৩ হাজার ছাড়াল

ট্রাম্পের সমালোচনায় ২৫ ঘণ্টা ৫ মিনিট বক্তৃতা, রেকর্ড ভাঙলেন কোরি বুকার

০২ এপ্রিল ২০২৫

সোমবার (৩১ মার্চ) সন্ধ্যায় শুরু করে মঙ্গলবার (১ এপ্রিল) রাতে বক্তৃতা শেষ করার মাধ্যমে এমন ঘটনাই ঘটিয়েছেন মার্কিন সিনেটর কোরি বুকার। বিরোধী দল তথা ডেমোক্র্যাট দলের এই সিনেটর মার্কিন সিনেটের ইতিহাসেই দীর্ঘতম সময় ধরে বক্তৃতা দেওয়ার রেকর্ড গড়েছেন এর মাধ্যমে।

ট্রাম্পের সমালোচনায় ২৫ ঘণ্টা ৫ মিনিট বক্তৃতা, রেকর্ড ভাঙলেন কোরি বুকার

ভারত-পাকিস্তান সীমান্তে তুলকালাম

০২ এপ্রিল ২০২৫

ভারত-পাকিস্তান সীমান্তে ২ দেশের সেনাদের মাঝে গোলাগুলির ঘটনা ঘটেছে। কাশ্মীর সীমান্তে পাকিস্তানি ও ভারতীয় সেনাদের মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটে।

ভারত-পাকিস্তান সীমান্তে তুলকালাম

গুজরাটে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১৮

০২ এপ্রিল ২০২৫

ভারতের গুজরাটের একটি আতশবাজির কারখানা ও গোডাউনে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে তার ফলে ভবনের একাংশ ভেঙে পড়ে।

গুজরাটে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১৮

লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার

০২ এপ্রিল ২০২৫

লিবিয়ার মিসরাতা শহরে অভিযান চালিয়ে ২৩ অপহৃত বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস এমন তথ্য জানিয়েছে।

লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার

যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব মানতে নারাজ রাশিয়া

০২ এপ্রিল ২০২৫

রাশিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী সের্গেই রিয়াবকভ জানিয়ে দিলেন, যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব তারা মানতে পারছেন না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, ‌‘আমেরিকা যুদ্ধবিরতির যে প্রস্তাব করেছে, আমরা তা খুব ভালোভাবে খতিয়ে দেখেছি। কিন্তু বর্তমান আকারে এই প্রস্তাব আমরা মানতে পারছি না।’

যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব মানতে নারাজ রাশিয়া
বিশ্ব রাজনীতি