মোদির পোস্টে ইউনূসের সঙ্গে বৈঠকের কোনও উল্লেখ নেই

কলকাতা প্রতিনিধি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মোদি-ইউনুস বৈঠক হবে কি না, তা নিয়ে কৌতুহল তুঙ্গে। বাংলাদেশের পররাষ্ট্র সচিব ও প্রধান উপদেষ্টা উচ্চ পর্যায়ের প্রতিনিধি নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক নিয়ে আশাবাদী হলেও ভারতের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও বার্তা দেওয়া হয়নি। বরং বৃহস্পতিবার সকালে ব্যাংককের উদ্দেশে বিমস্টেক সম্মেলনে যোগ দিতে রওনা হওয়ার আগে মোদি তাঁর সোশ্যাল মিডিয়ায় দুটি পোস্ট করেছেন। সেই পোস্টে বেশ কিছু মিটিংয়ের কথা উল্লেখ করেছেন। কিন্তু সেখানে ড. ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কোনও কথা নেই।

মোদি পোস্টে লিখেছেন, আগামী তিন দিন আমি থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা সফর করব। এই দেশগুলো এবং বিমস্টেক-ভুক্ত দেশগুলোর সাথে ভারতের সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেব। উল্লেখযোগ্যভাবে থাইল্যান্ড সফরে তাঁর বৈঠকগুলো নিয়ে মোদী তাঁর পোস্টে লিখেছেন, আজ (বৃহস্পতিবার) ব্যাংককে আমি প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সাথে দেখা করব এবং ভারত-থাইল্যান্ডের বন্ধুত্বের পূর্ণাঙ্গ পরিসর নিয়ে আলোচনা করব। আগামীকাল, আমি বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নেব এবং থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের সাথেও দেখা করব।

কিন্তু ব্যাংককে রওনা হওয়ার আগে মোদির পোস্টে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক নিয়ে কোনও উল্লেখ নেই। তবে বুধবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিমউদ্দিন জানিয়েছেন, ঢাকার তরফে মোদির সঙ্গে ইউনূসের বৈঠকের জন্য অনুরোধ করা হয়েছে। তিনি বলেন, ‌‘আমরা অবশ্যই আশা রাখছি, এই বৈঠক হবে।’

এদিকে মোদি আরেকটি পোস্টে শ্রীলঙ্কায় সফর করার কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী লিখেছেন, আমার শ্রীলঙ্কা সফর ৪ থেকে ৬ তারিখ পর্যন্ত চলবে। ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েকের ভারত সফরের পর এই সফর। আমরা বহুমুখী ভারত-শ্রীলঙ্কা বন্ধুত্বের বিষয়ে পর্যালোচনা এবং সহযোগিতার নতুন পথ নিয়ে আলোচনা করব। আমি সেখানে বিভিন্ন বৈঠকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

বিমস্টেকে যোগ দিতে আজ বৃহস্পতিবার থাইল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মানসিক চাপে ৫ হাজার মার্কিন সেনা, ফিরে যাচ্ছে আব্রাহাম লিংকন

দীর্ঘ ২৬৬ দিন অভিযানে থাকার পর দেশে ফিরতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। এর মধ্যে ২০০ দিনের বেশি সময় এটি সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন ছিল। দীর্ঘ ও ক্লান্তিকর এই অভিযানে রণতরিটিতে থাকা প্রায় পাঁচ হাজার নাবিক ও সেনাসদস্যের মানসিক স্বাস্থ্য ও মনোবল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

৭ ঘণ্টা আগে

তুরস্ক-সৌদি-পাকিস্তান যৌথ প্রতিরক্ষা জোটে ভিড়তে পারে মিসরও

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আল জাজিরা অ্যারাবিকের 'আল মুকাবালা' অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। একই সঙ্গে আরও একাধিক দেশের এই জোটে যুক্ত হ

১৩ ঘণ্টা আগে

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩ শিশুসহ নিহত ১১, কড়া জবাবের হুঁশিয়ারি

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রেসিডেন্ট আউন একে চুক্তি বাস্তবায়ন প্রচেষ্টার বিরুদ্ধে ইসরায়েলের ‘স্পষ্ট বার্তা’ বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেন, নিহত বেসামরিক নারী ও শিশুরা কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিলেন না।

১৪ ঘণ্টা আগে

গাজার ধ্বংসস্তূপ ফুঁড়ে বের হচ্ছে মরদেহ: ২ ভবনে মিলল ২১ জনের দেহাবশেষ

এই দুই স্থানে অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত করার পর উদ্ধারকারীরা জানতে পারেন, জেইতুন এলাকার ‘আল-মাঘরিবি’ পরিবারের ক্ষতিগ্রস্ত বাড়ির নিচে দীর্ঘদিন ধরে অন্তত ৪০ জনের মরদেহ চাপা পড়ে আছে। খবর পেয়েই সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে সিভিল ডিফেন্সের দল।

১৫ ঘণ্টা আগে