ট্রাম্পের সমালোচনায় ২৫ ঘণ্টা ৫ মিনিট বক্তৃতা, রেকর্ড ভাঙলেন কোরি বুকার

ডেস্ক, রাজনীতি ডটকম
২৫ ঘণ্টা ৫ মিনিট বক্তৃতা দিয়ে মার্কিন সিনেটের ইতিহাসে দীর্ঘতম বক্তৃতার রেকর্ড ভেঙেছেন কোরি বুকার। ছবি: ভিডিও থেকে

বক্তৃতা শুরু করেছিলেন সন্ধ্যা ৭টায়। যখন বক্তৃতা শেষ করলে, তখন ঘড়ির কাঁটায় রাত ৮টা ৫ মিনিট। কী ভাবছেন, এক ঘণ্টা ৫ মিনিটের এ বক্তৃতা নিয়ে আবার বলার কী আছে? চোখ কপালে উঠবে তখনই যখন জানবেন, সেই রাত ৮টা ৫ মিনিট পরের দিনের! অর্থাৎ, বক্তৃতার সময়টা ছিল ২৫ ঘণ্টা ৫ মিনিট!

সিএনএনসহ মার্কিন গণমাধ্যমগুলো বলছে, সোমবার (৩১ মার্চ) সন্ধ্যায় শুরু করে মঙ্গলবার (১ এপ্রিল) রাতে বক্তৃতা শেষ করার মাধ্যমে এমন ঘটনাই ঘটিয়েছেন মার্কিন সিনেটর কোরি বুকার। বিরোধী দল তথা ডেমোক্র্যাট দলের এই সিনেটর মার্কিন সিনেটের ইতিহাসেই দীর্ঘতম সময় ধরে বক্তৃতা দেওয়ার রেকর্ড গড়েছেন এর মাধ্যমে।

এর আগে এই রেকর্ড ছিল রিপাবলিকান সিনেটর স্ট্রম থারমন্ডের দখলে। ১৯৫৭ সালে নাগরিক অধিকার আইনের বিরোধিতায় ২৪ ঘণ্টা ১৮ মিনিট ধরে ভাষণ দিয়েছিলেন তিনি, যা মার্কিন সিনেটে দীর্ঘতম ভাষণের রেকর্ড হিসেবে নথিবদ্ধ ছিল একদিন আগে। ৬৮ বছর পর কোরি বুকার সে রেকর্ড ভেঙে দিলেন।

দীর্ঘ এই ২৫ ঘণ্টার বক্তৃতায় কী বলেছেন বুকার? তার বক্তৃতার পুরোটা জুড়েই ছিল ট্রাম্পের বিরোধিতা। ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তিনি এই বক্তৃতায়। প্রতিটি নীতি ধরে ধরে তার ফলাফল ও প্রভাব ব্যাখ্যা করেছেন।

বুকার বলেন, আমাদের দেশের জন্য এটি স্বাভাবিক সময় নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে এগুলোকে সেভাবে বিবেচনা করাও উচিত নয়। মার্কিন জনগণ ও গণতন্ত্রের জন্য হুমকিগুলো গুরুতর ও জরুরি। সবাইকে তাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আরও অনেক কিছু করতে হবে।

বক্তৃতায় বুকার বলেন, মাত্র ৭১ দিনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নাগরিকদের নিরাপত্তা, আর্থিক স্থিতিশীলতা ও আমাদের গণতন্ত্রের মূল ভিত্তির বড় ক্ষতি করেছেন। আমাদের প্রতিষ্ঠানগুলোকে অসাংবিধানিকভাবে আক্রমণ করা হচ্ছে, এমনকি ভেঙে ফেলা হচ্ছে।

২৪ ঘণ্টা টানা বক্তৃতার পর কোরি বুকার এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, আমি ক্লান্ত। আমাকে একটু কর্কশ শোনাতে পারে। কিন্তু সিনেটে দাঁড়িয়ে আমি বারবার বলেছি, আমরা চুপ করে থাকতে পারি না। আমাদের কথা বলতেই হবে।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, ইতিহাস দেখাবে যে আমরা এই মুহূর্তে উঠে দাঁড়িয়েছি। আমরা বিশৃঙ্খলা ও বিভাজনকে উত্তরহীন থাকতে দেইনি। যখন আমাদের প্রেসিডেন্ট মিথ্যা ও ভয়ের বীজ বপনেয় চেষ্টা করছেন, তখন আমরা একত্রিত হয়ে কাজ করাকেই বেছে নিয়েছিলাম।

বুকার অবশ্য নিজের দল ডেমোক্র্যাট নেতাদেরও ছেড়ে কথা বলেননি। অভিযোগ রয়েছে, শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট সিনেটর চাক শুমার ও প্রতিনিধি পরিষদের শীর্ষস্থানীয় নেতা হাকিম জেফরি ট্রাম্পের সিদ্ধান্তগুলো জোরালোভাবে চ্যালেঞ্জ জানাচ্ছেন না। বুকার তাদেরও সমালোচনা করতে ছাড়েননি।

কোরি বুকার ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত নিউইয়র্কের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের অক্টোবরে মার্কিন সিনেটে নিউজার্সি থেকে জয় পান তিনি। পরে ২০১৪ সালের নভেম্বরে পূর্ণ ছয় বছরের মেয়াদের জন্য সিনেটে পুনর্নির্বাচিত হন তিনি।

কোরি বুকারের নিজের ওয়েবসাইটের তথ্য বলছে, তার বেড়ে ওঠা উত্তর নিউজার্সিতে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে রোডস স্কলারশিপ লাভ করেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ও পরে ইয়েল ল স্কুলে পড়ালেখা করেন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মানসিক চাপে ৫ হাজার মার্কিন সেনা, ফিরে যাচ্ছে আব্রাহাম লিংকন

দীর্ঘ ২৬৬ দিন অভিযানে থাকার পর দেশে ফিরতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। এর মধ্যে ২০০ দিনের বেশি সময় এটি সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন ছিল। দীর্ঘ ও ক্লান্তিকর এই অভিযানে রণতরিটিতে থাকা প্রায় পাঁচ হাজার নাবিক ও সেনাসদস্যের মানসিক স্বাস্থ্য ও মনোবল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

৭ ঘণ্টা আগে

তুরস্ক-সৌদি-পাকিস্তান যৌথ প্রতিরক্ষা জোটে ভিড়তে পারে মিসরও

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আল জাজিরা অ্যারাবিকের 'আল মুকাবালা' অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। একই সঙ্গে আরও একাধিক দেশের এই জোটে যুক্ত হ

১৩ ঘণ্টা আগে

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩ শিশুসহ নিহত ১১, কড়া জবাবের হুঁশিয়ারি

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রেসিডেন্ট আউন একে চুক্তি বাস্তবায়ন প্রচেষ্টার বিরুদ্ধে ইসরায়েলের ‘স্পষ্ট বার্তা’ বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেন, নিহত বেসামরিক নারী ও শিশুরা কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিলেন না।

১৪ ঘণ্টা আগে

গাজার ধ্বংসস্তূপ ফুঁড়ে বের হচ্ছে মরদেহ: ২ ভবনে মিলল ২১ জনের দেহাবশেষ

এই দুই স্থানে অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত করার পর উদ্ধারকারীরা জানতে পারেন, জেইতুন এলাকার ‘আল-মাঘরিবি’ পরিবারের ক্ষতিগ্রস্ত বাড়ির নিচে দীর্ঘদিন ধরে অন্তত ৪০ জনের মরদেহ চাপা পড়ে আছে। খবর পেয়েই সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে সিভিল ডিফেন্সের দল।

১৫ ঘণ্টা আগে