ভারত-পাকিস্তান সীমান্তে তুলকালাম

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারত-পাকিস্তান সীমান্তে ২ দেশের সেনাদের মাঝে গোলাগুলির ঘটনা ঘটেছে। কাশ্মীর সীমান্তে পাকিস্তানি ও ভারতীয় সেনাদের মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটে।

ভারতের দাবি, মঙ্গলবার (১ এপ্রিল) কৃষ্ণা ঘাঁটি সেক্টরে পাকিস্তানের অনুপ্রবেশের ফলে একটি মাইন বিস্ফোরিত হয়। এরপর পাকিস্তান সেনাবাহিনী বিনা উসকানিতে গুলি চালায় ও যুদ্ধবিরতি লঙ্ঘন করে। খবর এনডিটিভির।

বুধবার (২ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর দাবি, মঙ্গলবার (১ এপ্রিল) নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব কন্ট্রোল (এলওসি) লঙ্ঘন করে পাকিস্তান সেনাবাহিনী হামলা চালালে তারা সংযত পালটা জবাব দেয়।

ভারতীয় সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের হামলার পর সংযত ও পরিকল্পিতভাবে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারা। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে ও সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি এবং ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তি বজায় রাখার জন্য দুই দেশের সামরিক অভিযানের মহাপরিচালকদের মধ্যে সমঝোতার নীতিগুলি বজায় রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে।

২০২১ সালে ভারত ও পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তারা আলোচনার মাধ্যমে নিয়ন্ত্রণ রেখায় সংঘাত কমানোর বিষয়ে একমত হয়েছিলেন।

তারা সিদ্ধান্ত নিয়েছিলেন, সীমান্তে শান্তি বজায় রাখতে উভয় পক্ষই বিদ্যমান চুক্তি, বোঝাপড়া ও যুদ্ধবিরতি মেনে চলবে।

তবে, মাঝেমধ্যেই ২ দেশের সীমান্তে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

‘খামেনিকে কখনও বিদায় জানাব না’— ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের আবেগঘন বক্তব্য

শনিবার তেহরানে অনুষ্ঠিত ‘ইমাম খামেনেয়ী; প্রতিরোধের চিরন্তন নেতা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে পার্সটুডে।

১১ ঘণ্টা আগে

আলি খামেনির জানাজায় উপস্থিত ৩ ছেলে, ছিলেন না মোজতবা

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, খামেনির তিন ছেলে— মোস্তাফা, মেইসাম ও মাসউদ খামেনি তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে বাবার কফিনের পাশে দাঁড়িয়ে জানাজার নামাজে অংশ নিচ্ছেন। তবে উত্তরসূরি মোজতবা খামেনির কোনো উপস্থিতি দেখা যায়নি।

১১ ঘণ্টা আগে

২৫০ বছরের পুরনো বিতর্ক সামনে— ট্রাম্প কি প্রেসিডেন্টের ক্ষমতার সীমা বদলে দিচ্ছেন?

দ্বিতীয় মেয়াদের প্রায় অর্ধেক পথ পেরিয়ে আসার সময়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তার ক্ষমতার ‘কোনো সীমা নেই’। এ মন্তব্যকে অনেকেই যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার মূল দর্শনের সম্পূর্ণ বিপরীত বলে মনে করছেন। প্রায় আড়াই শ বছর আগে ব্রিটিশ রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে যে রাষ্ট্রের জন

১৪ ঘণ্টা আগে

আমেরিকার সোনালি যুগের স্বপ্ন ফিরিয়ে এনেছি— স্বাধীনতা দিবসের ভাষণে ট্রাম্প

প্রায় ৪০ মিনিটের ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাস, সামরিক শক্তি ও নিজের প্রশাসনের বিভিন্ন সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, ‘আমেরিকান ড্রিম ফিরে এসেছে।’ তার দাবি, বর্তমানে সামরিক বাহিনী ও পুলিশে এত বেশি মানুষ যোগ দিতে আগ্রহী যে এসব পেশায় চাকরি পাওয়া এখন ‘কঠিন’ হয়ে গেছে।

১৬ ঘণ্টা আগে