‘বিতর্কিত’ ওয়াকফ বিলে সাংবিধানিক বৈধতার প্রশ্ন, সুপ্রিম কোর্টে যাচ্ছে বিরোধীরা

কলকাতা প্রতিনিধি
ওয়াকফ বিলের সংশোধনী নিয়ে বিরোধিতা করছেন ভারতের মুসলিমরা। ছবি: অনলাইন

ভারতের সংসদের দুই কক্ষেই পাস হয়েছে ওয়াকফ বিল। তবে বিলটিকে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে নানামুখী প্রশ্ন তুলেছে বিরোধীরা। এমনকি বিলটি ভারতীয় সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে অভিহিত করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার ঘোষণা দিয়েছে কংগ্রেস। এর আগে তামিলনাডুর ডিএকেও আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

বুধবার (২ এপ্রিল) গভীর রাতে লোকসভায় পাস হওয়ার পর বৃহস্পতিবার গভীর রাতে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় পাস হয় বহুল আলোচিত ‘ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫’।

এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সই করলেই বদলে যাবে ৭০ বছরের পুরনো ওয়াকফ আইন। তবে আদালতে যাওয়ার ঘোষণা দিয়ে বিরোধী দলগুলো বলছে, বিলটির আইনে পরিণত হওয়া সহজ হবে না। ভারত জুড়ে মুসলিমরাও এই আইনের সংশোধনী নিয়ে তীব্র বিরোধিতা করছেন।

সংসদে ওয়াকফ বিল পাস হওয়াকে ‘এক অভূতপূর্ব মুহূর্ত’ বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকালে থাইল্যান্ড থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মোদি লিখেছেন, সংসদের দুই কক্ষে ওয়াকফ সংশোধনী বিল পাস হওয়ার ঘটনা আর্থসামাজিক ন্যায়বিচার, স্বচ্ছতা, সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে এক অভূতপূর্ব মুহূর্ত। এতদিন যারা প্রান্তিক ও বঞ্চিত ছিলেন, ওয়াকফ সংক্রান্ত নতুন আইন তাদের সাহায্য করবে।

বিরোধীরা এই বিলকে অসাংবিধানিক আখ্যা দেওয়ার পাশাপাশি মুসলিমদের অধিকার হরণকারী বলেও অভিযোগ করেছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন এই বিলের মাধ্যমে ‘সংবিধানের ওপর আক্রমণ’ করা হয়েছে বলে দাবি করেছেন।

এই বিলের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেছেন ডিএমকে প্রধান। বৃহস্পতিবার স্ট্যালিন জানিয়েছেন, এই বিলকে চ্যালেঞ্জ করে তার দল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে।

শুক্রবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ ঘোষণা করেন, কংগ্রেস শিগগিরই ওয়াকফ (সংশোধনী) বিলের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করবে। এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে ভারতের সংবিধানে থাকা নীতি, বিধান ও অনুশীলনের ওপর মোদি সরকারের সব আক্রমণ প্রতিহত করে যাব।’

সরকারের পাস করা আগের বিলের বিরুদ্ধে কংগ্রেসের আইনি লড়াই তুলে ধরে জয়রাম রমেশ আরও বলেন, তথ্য জানার অধিকার আইন, ২০০৫-এর ২০১৯ সালের সংশোধনী নিয়ে কংগ্রেসের চ্যালেঞ্জের শুনানি এখনো চলছে সুপ্রিম কোর্টে। নির্বাচন পরিচালনা বিধি (২০২৪)-এর সংশোধনীর বৈধতা নিয়ে কংগ্রেসের চ্যালেঞ্জের শুনানিও সুপ্রিম কোর্টে চলছে। ১৯৯১ সালের উপাসনাস্থল আইনের অক্ষর ও চেতনাকে সমুন্নত রাখতে কংগ্রেসের হস্তক্ষেপের শুনানিও সুপ্রিম কোর্টে চলছে।

ভারতের বর্তমান ওয়াকফ আইনের ৪০ নম্বর ধারা অনুযায়ী, যেকোনো সম্পত্তিকে ওয়াকফ হিসাবে ঘোষণার অধিকার এত দিন ছিল ওয়াকফ বোর্ডের হাতেই। ফলে ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে বারবার বহু গরিব মুসলিমের সম্পত্তি, অন্য ধর্মাবলম্বীদের ব্যক্তির সম্পত্তি অধিগ্রহণের অভিযোগ তুলেছে বিজেপি সরকার।

সংশোধনীতে ওয়াকফ বোর্ডের সেই একচ্ছত্র অধিকার কেড়ে নিয়ে কোনো সম্পত্তি ওয়াকফ কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হবে জেলাশাসক বা সমপদমর্যাদার কোনো কর্মকর্তার হাতে।

পাশাপাশি আপত্তি উঠেছে নতুন বিলে ওয়াকফ বোর্ডে দুই অমুসলিম সদস্যের অন্তর্ভুক্তির বন্দোবস্ত নিয়েও। এ ছাড়া রয়েছে একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ওয়াকফ সম্পত্তির নথিভুক্তিকরণ নিয়ন্ত্রণ করার প্রস্তাব।

বর্তমান আইনে ওয়াকফ প্রতিষ্ঠানগুলোকে তাদের আয়ের ৭ শতাংশ বাধ্যতামূলকভাবে ওয়াকফ বোর্ডকে দেওয়া লাগত। নতুন সংশোধনীতে তা কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। কোনো ওয়াকফ প্রতিষ্ঠান এক লাখের বেশি আয় করলে তাদের আয়-ব্যয়ের হিসাব রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাওয়া কোনো অডিটর দিয়ে যাচাই করাতে হবে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মানসিক চাপে ৫ হাজার মার্কিন সেনা, ফিরে যাচ্ছে আব্রাহাম লিংকন

দীর্ঘ ২৬৬ দিন অভিযানে থাকার পর দেশে ফিরতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। এর মধ্যে ২০০ দিনের বেশি সময় এটি সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন ছিল। দীর্ঘ ও ক্লান্তিকর এই অভিযানে রণতরিটিতে থাকা প্রায় পাঁচ হাজার নাবিক ও সেনাসদস্যের মানসিক স্বাস্থ্য ও মনোবল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

৫ ঘণ্টা আগে

তুরস্ক-সৌদি-পাকিস্তান যৌথ প্রতিরক্ষা জোটে ভিড়তে পারে মিসরও

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আল জাজিরা অ্যারাবিকের 'আল মুকাবালা' অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। একই সঙ্গে আরও একাধিক দেশের এই জোটে যুক্ত হ

১১ ঘণ্টা আগে

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩ শিশুসহ নিহত ১১, কড়া জবাবের হুঁশিয়ারি

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রেসিডেন্ট আউন একে চুক্তি বাস্তবায়ন প্রচেষ্টার বিরুদ্ধে ইসরায়েলের ‘স্পষ্ট বার্তা’ বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেন, নিহত বেসামরিক নারী ও শিশুরা কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিলেন না।

১৩ ঘণ্টা আগে

গাজার ধ্বংসস্তূপ ফুঁড়ে বের হচ্ছে মরদেহ: ২ ভবনে মিলল ২১ জনের দেহাবশেষ

এই দুই স্থানে অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত করার পর উদ্ধারকারীরা জানতে পারেন, জেইতুন এলাকার ‘আল-মাঘরিবি’ পরিবারের ক্ষতিগ্রস্ত বাড়ির নিচে দীর্ঘদিন ধরে অন্তত ৪০ জনের মরদেহ চাপা পড়ে আছে। খবর পেয়েই সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে সিভিল ডিফেন্সের দল।

১৪ ঘণ্টা আগে