ভারতকে ‘হারানো’র পুরস্কার হিসেবে ‘ফিল্ড মার্শাল’ হলেন পাকিস্তানের সেনাপ্রধান

ডেস্ক, রাজনীতি ডটকম
জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দিয়েছে পাকিস্তান সরকার। ছবি: সংগৃহীত

পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনিরকে ‘ফিল্ড মার্শাল’ পদে পদোন্নতি দিয়েছে দেশটির সরকার। ‘অপারেশন বানিয়ান-উন-মারসুস’ সফলভাবে পরিচালনা ও শত্রুদের পরাজিত করার অনন্য কৌশল গ্রহণের কারণে তাকে এ পদোন্নতি দেওয়া হয়েছে।

পাকিস্তানি গণমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (২০ মে) পাকিস্তানের মন্ত্রিসভা আসিম মুনিরকে এ পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে।

ফিল্ড মার্শাল কেবল পাকিস্তান নয়, ব্রিটিশ পদ্ধতিতেই সেনাবাহিনীর সর্বোচ্চ পদ। এতদিন পর্যন্ত পাকিস্তানে কেবল আইয়ুব খান (সাবেক রাষ্ট্রপতি) এই পদে পদোন্নতি পেয়েছিলেন। আসিম মুনির দ্বিতীয় পাকিস্তানি হিসেবে ফিল্ড মার্শাল হলেন।

ভারতীয় সেনাবাহিনীতে সর্বোচ্চ এই পদে এখন পর্যন্ত দুজনকে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে শ্যাম মানেকশ’ ভারতের প্রথম ফিল্ড মার্শাল, যাকে ১৯৭৩ সালের ১ জানুয়ারি এই পদে পদোন্নতি দেওয়া হয়। পরে ১৯৮৬ সালের ১৫ জানুয়ারি এই পদমর্যাদায় ভূষিত করা হয় কোদানদেরা মদপ্পা কারিয়াপ্পাকে। এ ছাড়া ভারতীয় বিমান বাহিনীতে সমমর্যাদার পদ রয়েছে ‘মার্শাল অব দ্য (ইন্ডিয়ান) এয়ার ফোর্স’, যে পদটি অর্জন করেছেন একমাত্র অর্জন সিংহ।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অপারেশন বানিয়ান-উন-মারসুসে সাহসী নেতৃত্ব, পাকিস্তানের নিরাপত্তা নিশ্চিত করা ও শত্রুদের পরাজিত করতে উচ্চমানের কৌশলের কারণে জেনারেল সৈয়দ আসিম মুনিরকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

কাশ্মিরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান যে সংঘাতে জড়ায়, সেখানে পাকিস্তান পরিচালত অভিযানের নাম দেওয়া ‘অপারেশন বানিয়ান-উন-মারসুস’। পাকিস্তানের সেনাপ্রধান হিসেবে এ সামরিক অভিযানের নেতৃত্বে ছিলেন আসিফ।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতি বলছে, ফেডারেল মন্ত্রিসভা ঘোষণা করেছে যে চিফ অব আর্মি স্টাফ জেনারেল সৈয়দ আসিম মুনির অনুকরণীয় সাহস, সংকল্প ও সশস্ত্র বাহিনীর যুদ্ধ কৌশল ও প্রচেষ্টার পূর্ণ সমন্বয়ের মাধ্যমে পাকিস্তানি সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছেন। অতুলনীয় নেতৃত্বের জন্য সেনাপ্রধানকে ধন্যবাদ। পাকিস্তান সত্যের যুদ্ধে ঐতিহাসিক জয় অর্জন করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, অসাধারণ সামরিক নেতৃত্ব, সাহস ও বীরত্ব, পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত সংহতি রক্ষা এবং শত্রুর বিরুদ্ধে সাহসী প্রতিরক্ষার স্বীকৃতি হিসেবে মন্ত্রিসভা জেনারেল সৈয়দ আসিম মুনিরকে ফিল্ড মার্শাল র‍্যাংক দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হলো।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বার্তায় জানানো হয়েছে, ফিল্ড মার্শাল পদে পদোন্নতির প্রতিক্রিয়ায় আসিফ মুনির সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এ অর্জনকে গোটা জাতির অর্জন হিসেবে অভিহিত করেছেন।

আসিফ মুনির বলেন, এই সম্মান পুরো জাতি ও পাকিস্তানের সশস্ত্র বাহিনী, বিশেষ করে সামরিক-বেসামরিক শহিদ ও গাজীদের উৎসর্গ করছি। আমি পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার আস্থার জন্য কৃতজ্ঞ, যার জন্য লাখ লাখ আসিম তাদের জীবন উৎসর্গ করে। এটা কোনো ব্যক্তির সম্মান নয়, বরং পাকিস্তান সশস্ত্র বাহিনী ও পুরো জাতির সম্মান।

এদিকে পাকিস্তানের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধুর মেয়াদ হলেও তাকে দায়িত্ব অব্যাহত রাখতে বলেছে পাকিস্তানের মন্ত্রিসভা।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

যুদ্ধ শুরুর প্রায় ছয় মাস পার হলেও আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। ইরানি কর্মকর্তারা ট্রাম্পের একের পর এক দাবি প্রত্যাখ্যান করে আসছেন। অন্যদিকে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর কড়া অবরোধ আরোপ

১৫ ঘণ্টা আগে

ইন্দোনেশিয়ার ফ্লোরেসে ৭.৭ মাত্রার ভূমিকম্প

স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫৮ মিনিটে দেশটির পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ভূ-কম্পনটি অনুভূত হয়। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১৫ কিলোমিটার গভীরে সংঘটিত এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে।

১৫ ঘণ্টা আগে

পরমাণু অস্ত্র ঠেকানোর চেয়ে তেলের দাম কম রাখাটাই প্রধান লক্ষ্য: জেডি ভ্যান্স

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দেওয়ায় এবং কঠোর অর্থনৈতিক চাপের ঘোষণার মুখে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১.৬৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮.৫০

১ দিন আগে

দিল্লি হাইকোর্ট ও বিমানবন্দরে বোমা হামলার হুমকি

দিল্লি হাইকোর্ট ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পায়। ‘বম্ব ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @ ২:১১ পিএম’ শিরোনামের ইমেইলে শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটে হাইকোর্টে বিস্ফোরণের বার্তা দেওয়া হয়। একই দিন বিকেল ৩টা ১১ মিনিটে দিল্লির জেলা আদালতগুলোতেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ইমেইলে।

১ দিন আগে