এতদিন ইরানে হামলায় ইসরাইলকে মদদ দিলেও এবার প্রকাশ্যে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ওয়াশিংটন। স্থানীয় সময় শনিবার রাতে হামলার এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস।
তেহরানের পারমাণবিক কর্মসূচির প্রধান কেন্দ্র ফোরদো এখন আর নেই জানিয়ে ট্রাম্প তার পোস্টে লিখেছেন, 'ফোরদোর মূল স্থাপনায় বোমা মারা হয়েছে। ফোরদো আর নেই। ইরানকে এখনই এই যুদ্ধ বন্ধে রাজি হতে হবে।'
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার তথ্য নিশ্চিত করেছে ইরান। দেশটি জানিয়েছে, ফোরদো পারমাণবিক স্থাপনায় বিমান হামলায় কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের তাসনিম সংবাদ সংস্থা কোমের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলছে, ফোরদোর কিছু অংশ বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ দাবি করেন।
তবে পারমাণবিক স্থাপনাগুলো এরই মধ্যে খালি করার কথা জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানানো হয়েছে।
এই যুদ্ধের ফলে ইসরায়েল কেবল জাতিসংঘ প্রস্তাব অনুযায়ী প্রাপ্ত এলাকা নয়, বরং অতিরিক্ত ভূখণ্ডও দখল করে নেয়। প্রায় ৭ লাখ প্যালেস্টাইনি মুসলমান শরণার্থী হয়ে পড়ে
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, সম্প্রতি ইরানের ওপর ইসরায়েলের হামলার অন্যতম উদ্দেশ্য ছিল তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান পারমাণবিক আলোচনা ভণ্ডুল করে দেওয়া। এই ঘটনাই প্রমাণ করে, নেতানিয়াহু এবং তার সরকার কোনো সমস্যার কূটনৈতিক সমাধান চায় না। তার জায়নবাদী উচ্চাকাঙ্ক্ষা, একমাত্র লক্ষ্য হলো আমাদের অঞ্চল ও পুর
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডরোথি শিয়া মুখ ফসকে বলেছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়িয়েছে। যা বলার পর পরই তিনি সংশোধন করে ইরানকে দায়ী করেন এই সহিংসতার জন্য।
ইসরাইলের সঙ্গে হামলা পালটা হামলার মধ্যেই ইরানের উত্তরাঞ্চলে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, শুক্রবার ইরানের সেমনান শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (প্রায় ৬ মাইল)
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে পাকিস্তান সরকার। সম্প্রতি ভারত-পাকিস্তান দ্বন্দ্বে ‘কূটনৈতিক হস্তক্ষেপ এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বের’ জন্য ট্রাম্পকে মনোনীত করেছে দেশটি।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) অধিকৃত হাইফা শহরে অবস্থিত ইসরাইলি চ্যানেল ১৪-এর লাইভ সম্প্রচারের সদরদপ্তরকে মিসাইল হামলার মাধ্যমে লক্ষ্যবস্তু করেছে। শনিবার আল-জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্বব্যাপী ইন্টারনেট অ্যাক্সেস থেকে ৬০ ঘণ্টা ধরে বিচ্ছিন্ন রয়েছে ইরান। ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান নেটব্লকস এ তথ্য জানিয়েছে। নেটব্লকস মনিটর অনুসারে, ইরান দীর্ঘ গত ৬০ ঘণ্টা ধরে বিশ্বব্যাপী ইন্টারনেট অ্যাক্সেস থেকে বিচ্ছিন্ন ছিল। খবর আল-জাজিরার।
সাদ্দাম হোসেন তখন চাচ্ছিলেন নিজেকে আরব বিশ্বের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে। তিনি ভাবেন, সদ্য বিপ্লব-পরবর্তী অস্থির ইরান দুর্বল অবস্থায় আছে, এই সুযোগে আক্রমণ করলে হয়তো ইরানের কিছু এলাকা দখল করে নেওয়া যাবে এবং খোমেনি সরকারের পতন ঘটানো যাবে।
ই ক্ষেপণাস্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো এর কঠিন জ্বালানিচালিত ইঞ্জিন। কঠিন জ্বালানি ব্যবহারে একাধিক সুবিধা রয়েছে। তরল জ্বালানির মতো আলাদা ট্যাঙ্ক বা ফিলিংয়ের ঝামেলা নেই।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত রাতে তারা তেহরানের বেশকিছু লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এর মধ্যে 'ইরানের পারমাণবিক অস্ত্র প্রকল্পের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র' অন্তর্ভুক্ত রয়েছে।
ইরানের অভ্যন্তরে তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।