ইসরায়েলের হামলায় ইরানের ৩ মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস

ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের অভ্যন্তরে তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

শুক্রবার (২০ জুন) এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এসব প্ল্যাটফর্ম থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি চলছিল। একই সঙ্গে, ওই হামলায় এক সামরিক কমান্ডারকেও হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রাই।

তবে বিবৃতিতে নির্দিষ্টভাবে প্ল্যাটফর্মগুলোর অবস্থান কিংবা অভিযানের বিস্তারিত উল্লেখ করা হয়নি। ইরানের পক্ষ থেকেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

এর আগে, ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, ইসরায়েল রাতভর ইরানের কয়েক ডজন সামরিক স্থাপনা এবং একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে। এর প্রেক্ষিতে পাল্টা হামলা হিসেবে ইরানও দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন স্থানে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইরানি স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলের নেগেভ মরুভূমিতে অবস্থিত নেভাটিম বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

পৃথকভাবে, দক্ষিণ ইসরায়েলের বেয়ারশেবা শহরের সাইবারস্পার্ক কমপ্লেক্স লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে গ্যাভ-ইয়াম ৪ নামের গুরুত্বপূর্ণ একটি ভবন ধ্বংস হয়েছে, যেখানে ইসরায়েলি সাইবার ও গোয়েন্দা অবকাঠামো সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হতো।

সূত্র অনুযায়ী, ভবনটিতে ড্রোন অভিযানের প্রশিক্ষণ এবং গুপ্তচরবৃত্তির কাজে নিয়োজিত গোয়েন্দা সদস্যদের কাজ চলত।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, পাল্টা প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার (১৯ জুন) রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত তেহরানে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে। ৬০টিরও বেশি যুদ্ধবিমান এই অভিযানে অংশ নেয় এবং ১২০টিরও বেশি উচ্চ-ক্ষমতাসম্পন্ন অস্ত্র ব্যবহার করা হয়েছে।

ইসরায়েলি বাহিনীর দাবি, এই অভিযানে ইরানের প্রতিরক্ষামূলক উদ্ভাবন ও গবেষণা সংস্থা এসপিএনডি-র সদর দপ্তরেও হামলা চালানো হয়েছে। এসপিএনডি ইরানের উন্নত অস্ত্র ও সামরিক প্রযুক্তি বিকাশের সঙ্গে সরাসরি যুক্ত বলে জানিয়েছে তেলআভিভ।

এছাড়া রাতভর ইরান থেকে ছোড়া অন্তত চারটি ড্রোন সফলভাবে আটকানোর কথাও জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, শক্তি ও প্রতিরোধের বার্তা ইরানের

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে টানা ৩৬ বছর দায়িত্ব পালন করা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনকে ঘিরে রাজধানী তেহরানে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। এই আয়োজনকে শুধু একজন নেতার বিদায় নয়, বরং জাতীয় শক্তি, প্রতিরোধ এবং সামাজিক সংহতির প্রতীক হিসেবে তুলে ধরতে চাইছে ইরান।

১৪ ঘণ্টা আগে

বাংলাদেশের তিস্তা প্রকল্প ও চীনা যুদ্ধবিমান কেনায় ‘নিবিড় নজর’ ভারতের

বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অগ্রগতি এবং চীনের কাছ থেকে জে-১০সি যুদ্ধবিমান কেনার আলোচনার দিকে ভারত ‘নিবিড়ভাবে নজর’ রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখাপাত্র রণধীর জয়সওয়াল।

১৬ ঘণ্টা আগে

তাপপ্রবাহের সঙ্গে কতটা অভিযোজন করতে পারবে মানুষ— কী বলছেন বিজ্ঞানীরা

জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে আরও ঘন ঘন ও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই এখন বড় প্রশ্ন— মানুষের শরীর কি এই পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে?

১৮ ঘণ্টা আগে

ইন্দোনেশিয়ায় বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে মার্কিন পাইলট নিহত

নিহত পাইলট যে বিমানে ছিলেন, সেটি পিটি এএমএ নামে একটি বিমান সংস্থার মালিকানাধীন। প্রতিষ্ঠানটি পাপুয়ার দুর্গম এলাকায় খাদ্য, জ্বালানি ও ডাক পরিবহন সেবা দিয়ে থাকে।

১৯ ঘণ্টা আগে