ইসরায়েলে নতুন ক্ষেপণাস্ত্র হামলা, আহত অন্তত ১৭

ডেস্ক, রাজনীতি ডটকম

গত আট দিন ধরে চলছে ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা-পাল্টা হামলা। আজ শুক্রবার যুদ্ধের অষ্টম দিন ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। হাইফায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে দুজন গুরুতর আহত। এছাড়া আরও ১৫ জন আহত হয়েছে বলে টাইমস অব ইসারায়েল জানিয়েছে।

তেল আবিব ও বিয়ারশেবাতেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

ইসারায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে প্রায় ২৫টি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

তবে, হামলায় দক্ষিণ ও মধ্য ইসরায়েলে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তাসংস্থা এএফপিও নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তথ্য জানিয়েছে।

টেলিভিশনের প্রতিবেদনে উপস্থাপককে 'অধিকৃত অঞ্চলের (ইসরায়েল) আকাশে ইরানি ক্ষেপণাস্ত্রের আগমনের ছবির' বর্ণনা দিতে শোনা যায়।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার উল্লেখ করে বিবৃতি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

বিবৃতিতে বলা হয়, 'কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজেছে।'

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত রাতে তারা তেহরানের বেশকিছু লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এর মধ্যে 'ইরানের পারমাণবিক অস্ত্র প্রকল্পের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র' অন্তর্ভুক্ত রয়েছে।

ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার ইসরায়েলে ১০০টির বেশি ড্রোন ছোড়া হয়েছে।

চার দিন আগে ইরানের ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত একটি ভবন থেকে বৃহস্পতিবার এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ইসরায়েলে নিহতের সংখ্যা ২৫ জনে দাঁড়িয়েছে।

ইরান গত রোববার জানিয়েছে, ইসরায়েলি হামলায় সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিকসহ অন্তত ২২৪ জন নিহত হয়েছে। এরপর থেকে আর কোনো নিহতের তথ্য প্রকাশ করা হয়নি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

শোকযাত্রার আগে আলি খামেনির জানাজায় জনতার ঢল

এদিকে বিশ্বের প্রায় সব দেশ ইরানে তাদের প্রতিনিধি পাঠিয়েছে আলি খামেনির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। মুসলিম দেশগুলো থেকে শুরু রাশিয়াসহ ইউরোপ-আমেরিকার দেশ থেকেও সেখানে হাজির হয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতা। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানে আলি খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

৩ ঘণ্টা আগে

খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, শক্তি ও প্রতিরোধের বার্তা ইরানের

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে টানা ৩৬ বছর দায়িত্ব পালন করা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনকে ঘিরে রাজধানী তেহরানে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। এই আয়োজনকে শুধু একজন নেতার বিদায় নয়, বরং জাতীয় শক্তি, প্রতিরোধ এবং সামাজিক সংহতির প্রতীক হিসেবে তুলে ধরতে চাইছে ইরান।

১৪ ঘণ্টা আগে

বাংলাদেশের তিস্তা প্রকল্প ও চীনা যুদ্ধবিমান কেনায় ‘নিবিড় নজর’ ভারতের

বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অগ্রগতি এবং চীনের কাছ থেকে জে-১০সি যুদ্ধবিমান কেনার আলোচনার দিকে ভারত ‘নিবিড়ভাবে নজর’ রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখাপাত্র রণধীর জয়সওয়াল।

১৬ ঘণ্টা আগে

তাপপ্রবাহের সঙ্গে কতটা অভিযোজন করতে পারবে মানুষ— কী বলছেন বিজ্ঞানীরা

জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে আরও ঘন ঘন ও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই এখন বড় প্রশ্ন— মানুষের শরীর কি এই পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে?

১৮ ঘণ্টা আগে