ইরানের ভূকম্পন কি গোপন পারমাণবিক পরীক্ষা?

ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরাইলের সঙ্গে হামলা পালটা হামলার মধ্যেই ইরানের উত্তরাঞ্চলে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, শুক্রবার ইরানের সেমনান শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (প্রায় ৬ মাইল)।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সেমনান শহর, যা রাজধানী তেহরান থেকে প্রায় ১৪৫ মাইল (২৩৩ কিলোমিটার) পূর্বে অবস্থিত। ভূমিকম্পটি রাজধানী তেহরান পর্যন্ত অনুভূত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

ভূমিকম্পটি ইরানের কোম প্রদেশে অবস্থিত গুরুত্বপূর্ণ ফর্দো পারমাণবিক স্থাপনার কাছাকাছি সংঘটিত হয়, যা ভূমিকম্পটির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ভূমিকম্প ঘিরে নানা গুজব ছড়িয়েছে।

এক ইরানি ব্লগার তার টেলিগ্রাম চ্যানেলে দাবি করেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হয়তো কোনো ‘পরীক্ষা’ চালাচ্ছিল, যার ফলে ভূকম্পন হয়েছে। তবে এই দাবি এখনো নির্ভরযোগ্য কোনো সূত্রে নিশ্চিত হয়নি।

তবে ইরানের প্রধান গণমাধ্যমগুলো ভূমিকম্পের খবর দিলেও ‘পরীক্ষা’ নিয়ে কিছু জানায়নি। বিভিন্ন সংবাদমাধ্যম কেউ ৫ দশমিক ২ মাত্রা, কেউবা ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে উল্লেখ করেছে। তাই প্রশ্ন উঠেছে— সত্যিই কি ইরানে ভূকম্পনের কারণ গোপন পারমাণবিক পরীক্ষা।

একই সময় ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় ও আঞ্চলিক সংবাদমাধ্যমগুলো। ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেটনিউজ ডটকম বলেছে, দক্ষিণ-পশ্চিমের বেহমাই প্রদেশে ‘মাগার’ নামের একটি ইরানি বিমান প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালানো হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বাংলাদেশের তিস্তা প্রকল্প ও চীনা যুদ্ধবিমান কেনায় ‘নিবিড় নজর’ ভারতের

বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অগ্রগতি এবং চীনের কাছ থেকে জে-১০সি যুদ্ধবিমান কেনার আলোচনার দিকে ভারত ‘নিবিড়ভাবে নজর’ রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখাপাত্র রণধীর জয়সওয়াল।

১৫ ঘণ্টা আগে

তাপপ্রবাহের সঙ্গে কতটা অভিযোজন করতে পারবে মানুষ— কী বলছেন বিজ্ঞানীরা

জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে আরও ঘন ঘন ও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই এখন বড় প্রশ্ন— মানুষের শরীর কি এই পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে?

১৭ ঘণ্টা আগে

ইন্দোনেশিয়ায় বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে মার্কিন পাইলট নিহত

নিহত পাইলট যে বিমানে ছিলেন, সেটি পিটি এএমএ নামে একটি বিমান সংস্থার মালিকানাধীন। প্রতিষ্ঠানটি পাপুয়ার দুর্গম এলাকায় খাদ্য, জ্বালানি ও ডাক পরিবহন সেবা দিয়ে থাকে।

১৮ ঘণ্টা আগে

তেহরান থেকে মাশহাদ— ৭ দিন চলবে খামেনির দাফনের আনুষ্ঠানিকতা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাত দিনব্যাপী দাফনের আনুষ্ঠানিকতা আজ শুক্রবার শুরু হয়েছে। লাখ লাখ শোকাহত মানুষ এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আনুষ্ঠানিকতা, শোকসভা ও শোকমিছিলের আয়োজন করা হয়েছে।

১৮ ঘণ্টা আগে