মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, চুক্তির কয়েকটি আলগা বিষয় ঠিক করা হচ্ছে। রোববার গাজায় যুদ্ধবিরতি শুরুর ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুর্নীতির মামলায় দেশটির একটি আদালত বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটারকে এই কারাদণ্ড দিয়েছেন।
সুদানের সেনাপ্রধান এবং ডি ফ্যাক্টো প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। খবর আলজাজিরার।
সংবাদমাধ্যমগুলো বলছে, ১৬ জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে দাবানলে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। প্রায় ৪০ হাজার একর এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। ধ্বংস হয়েছে কমপক্ষে ১২ হাজার স্থাপনা। আর এসবের জন্য একটি পক্ষ দায়ী করছেন তুমুল জনপ্রিয় আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স চ্যাটবট ‘চ্যাটজিপিটি’কে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই হামলায় এ নিয়ে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৬ হাজার ৮০০ জনে পৌঁছেছে। বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার
ইসরোর তথ্যানুসারে, ভারত যদি একজন ভারতীয় নাগরিককে চাঁদে পাঠানোর, একটি স্বদেশী মহাকাশ স্টেশন তৈরি করার এবং চন্দ্রের নমুনা পৃথিবীতে নিয়ে আসার উচ্চাকাঙ্ক্ষাকে নিয়ে এগোতে চায়, তাহলে দেশীয়ভাবে উন্নত ডকিং প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।
গত মঙ্গলবার ব্রিটিশ মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক মন্ত্রীর পদ থেকে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেন। বাংলাদেশে দুর্নীতির তদন্তে তার নাম আসার পর থেকেই তার ওপর পদত্যাগের চাপ বাড়ছিল। যদিও টিউলিপ সিদ্দিক বরাবরই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
মেয়াদ শেষ হওয়ার পাঁচ দিন আগে বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ওভাল অফিস থেকে বিদায়ী ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বিপুল সম্পদ-ক্ষমতা-প্রতিপত্তি নিয়ে একটি গোষ্ঠীশাসন (অলিগার্ক) প্রতিষ্ঠিত হচ্ছে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বাইডেন। খবর সিএনএনের।
ফিলিস্তিনের গাজায় চলা সংঘাতের অবসানে হামাস ও দখলদার ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও কাতার। অবশ্য এরপরও গাজায় ইসরায়েলি বর্বরতা থেমে নেই।
১৫ মাসেরও বেশি সময় ধরে চলা আগ্রাসনের পর গাজায় হামাসের সঙ্গে লড়াইয়ে যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি সই করেছে ইসরাইল। এই চুক্তিকে ইসরাইলের ‘ঐতিহাসিক পরাজয়’ বলে আখ্যায়িত করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষনেতা খলিল আল-হাইয়া।
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালালে প্রায় ১২ শ মানুষ নিহত হন। ইসরায়েল থেকে জিম্মি করা হয় ২৪১ জনকে, যাদের মধ্যে ৯৪ জন এখনো গাজায় বন্দি। হামাসের ওই হামলার পর থেকেই গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল। ওই সময় থেকে গত প্রায় ১৫ মাসে হামলা শিকার হয়েছে অ
বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণ, রাজনৈতিক প্রোপাগাণ্ডা ছড়ানো থিংকট্যাঙ্কের সঙ্গে সম্পর্ক, এবং বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগের কারণে চাপের মধ্যে পড়ে অবশেষে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন অর্থনীতি বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার জায়গায় অর্থনৈতিক সচিব পদে নিয়োগ
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় ভোরবেলা রাজধানী সিউলে ইউনের ব্যক্তিগত বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। খবর রয়টার্সের।
পোস্টে টিউলিপ লিখেছেন, ‘স্বতন্ত্র একটি পর্যালোচনা কমিটি নিশ্চিত করেছে যে আমি মন্ত্রিত্বের কোনো আচরণবিধি ভঙ্গ করিনি এবং আমি অযথার্থভাবে কিছু করেছি, এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি।’
জাতীয় আবহাওয়া সার্ভিস সতর্ক বার্তায় জানায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) ১০০ কিলোমিটারেরও বেশি বেগে বাতাস বইতে পারে। এতে যেসব জায়গায় গত কয়েক মাস কোনো ধরনের বৃষ্টি হয়নি সেগুলো আগুনের সূত্রপাতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট, ফেডারেশন অব আরব জার্নালিস্ট এবং বিশ্বের সব দেশের সব সাংবাদিক সংস্থাকে গাজা উপত্যকায় ফিলিস্তিনি সাংবাদিক এবং মিডিয়া কর্মীদের বিরুদ্ধে এ ধরনের হামলা ও হত্যাকাণ্ডের বিচার চাই।
ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টের শুরুতে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই ঢাকা ও দিল্লির মধ্যকার সম্পর্কে শুরু হয় টানাপোড়েন।