নেতৃত্ব পরিবর্তনের খবর ভিত্তিহীন: পাকিস্তানের সেনাপ্রধান

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১৬: ৩৬

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির দেশটির নেতৃত্বে কোনো পরিবর্তনের গুজবকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এসব গুজব সরকার ও সেনাপ্রধান—দু’পক্ষের বিরুদ্ধেই ছড়ানো হচ্ছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পাকিস্তানি জ্যেষ্ঠ সাংবাদিক সুহাইল ওয়ারাইচকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন, ‘আল্লাহ আমাকে এই দেশের অভিভাবক বানিয়েছেন।’ তিনি আরও জানান, অন্য কোনো পদে যাওয়ার কোনো ইচ্ছা তার নেই।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, আসিম মুনির জোর দিয়ে বলেছেন, রাজনৈতিক সমঝোতা তখনই সম্ভব, যখন সংশ্লিষ্ট সব পক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করবে।

গত জুলাইয়ে গুঞ্জন ছড়িয়েছিল যে, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে পদ ছাড়তে বলা হতে পারে এবং সেনাপ্রধান দেশটির সর্বোচ্চ পদে বসতে পারেন। তবে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বিষয়টি সরাসরি নাকচ করেন। শাহবাজ বলেছিলেন, ‘ফিল্ড মার্শাল আসিম মুনির কখনো প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেননি, আর এমন কোনো পরিকল্পনাও নেই।’ আর স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি একে আখ্যা দেন প্রেসিডেন্ট জারদারি, প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে ঘিরে ‘অপপ্রচারমূলক ষড়যন্ত্র’ হিসেবে।

সাক্ষাৎকারে ফিল্ড মার্শাল মুনির পাকিস্তানের দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরেন, যেখানে দেশটি চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। তিনি বলেন, ‘আমরা কোনো বন্ধুকে অন্যজনের জন্য বলি দেব না।’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক উন্নতির দিকে। সম্প্রতি ট্রাম্প হোয়াইট হাউজে সেনাপ্রধান মুনিরকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান। এই পদক্ষেপে ভারত অস্বস্তিতে পড়ে এবং এটি কূটনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়।

আন্তর্জাতিক কূটনীতি প্রসঙ্গে পাকিস্তানি সেনাপ্রধান বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তির ইচ্ছা সত্যিকারের। তাই পাকিস্তানই প্রথম তার নোবেল শান্তি পুরস্কারের মনোনয়নকে সমর্থন করে। এরপর আরও কয়েকটি দেশ পাকিস্তানের পথ অনুসরণ করেছে।’

আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ফিল্ড মার্শাল মুনির সতর্ক করে বলেন, ভারত যেন প্রক্সির মাধ্যমে পাকিস্তানকে অস্থিতিশীল করার চেষ্টা না করে। তিনি শাহবাজ শরিফের প্রশংসা করে বলেন, যুদ্ধকালেও তিনি দিনে ১৮ ঘণ্টা কাজ করেছেন। একই সঙ্গে সরকার ও মন্ত্রিসভাকে কঠিন সময়ে দৃঢ় মনোবল দেখানোর জন্য তিনি সাধুবাদ জানান।

আসিম মুনির অভিযোগ করেন, ভারত পাকিস্তানের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ বাড়িয়ে দিয়েছে। তিনি আরও বলেন, ‘ফিতনা-আল-খারিজ’ ও ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ ব্যবহার করে ভারত তার অশুভ পরিকল্পনা এগিয়ে নিচ্ছে বলেও অভিযোগ করেন মুনির। তিনি আফগানিস্তানের সরকারকে আহ্বান জানান এমন কোনো নীতি অনুসরণ না করতে, যাতে তালেবানকে পাকিস্তানের দিকে ঠেলে দেওয়া হয়। একই সঙ্গে তিনি বলেন, ‘প্রতিটি পাকিস্তানির রক্তের দায়িত্ব রাষ্ট্রকে নিতেই হবে।’

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

নির্বাচনের আগে তরুণ ভোটারদের নিয়ে চাপে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

১৮ থেকে ৩৪ বছর বয়সী ভোটারদের মধ্যে সরকারের প্রতি অনাগ্রহ তৈরি হয়েছে। ২০২৭ সালের জাতীয় নির্বাচনে এই ভোটাররা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। আগামী নির্বাচন মেলোনির ডানপন্থি জোট ও মধ্য-বামপন্থি বিরোধী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে এগোচ্ছে।

১৯ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

দুর্ঘটনার পরপরই ফোর্ট হুডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয় জরুরি সেবা সংস্থার কর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ শুরু করেন। তবে দুর্ঘটনার সময়ে হেলিকপ্টারটি ঠিক কী ধরনের কার্যক্রমে নিয়োজিত ছিল, সে বিষয়ে সামরিক কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

১ দিন আগে

পদ ছাড়ছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট

গত মে মাসে ভিভিয়ানা নামের দ্বিতীয় কন্যাসন্তানের মা হন ২৭ বছর বয়সি ক্যারোলিন লেভিট। মাতৃত্বকালীন ছুটি শেষে গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে তিনি হোয়াইট হাউসের কাজে ফিরেছিলেন। কিন্তু সম্প্রতি এক বিবৃতিতে তিনি জানান, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত পদে কাজ করার কা

১ দিন আগে

ইসরায়েলি দখলদারদের আগ্রাসন, পশ্চিম তীরে অবরুদ্ধ ফিলিস্তিনি ২ পরিবার

অবরুদ্ধ পরিবার দুটির সদস্যরা জানিয়েছেন, তাদের খাবার, পানি ও বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়ে গেছে। খাবারের যে মজুত ছিল, তাও ফুরিয়ে আসছে। এ অবস্থায় তাদের রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।

১ দিন আগে