ডেস্ক, রাজনীতি ডটকম

গাজার বাসিন্দাদের জন্য সব ধরনের ভ্রমণ ভিসা বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ ভিসা প্রক্রিয়া ও পদ্ধতি পর্যালোচনা করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিলিস্তিনের মানবাধিকার সংগঠনগুলো এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত গাজার অধিবাসীরা সাধারণত চিকিৎসা নিতে যুক্তরাষ্ট্রে গিয়ে থাকেন। সাম্প্রতিক সময়ে এ তালিকায় শিশুদের সংখ্যা বেড়েছে। যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্তের ফলে গাজার শিশুসহ সব বয়সী মানুষই এবার সেই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতে যাচ্ছেন।
গাজাবাসীদের ভিসা স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেছে, সাম্প্রতিক দিনগুলোতে অল্পসংখ্যক অস্থায়ী চিকিৎসা-মানবিক ভিসা দেওয়ার জন্য যে প্রক্রিয়া ও পদ্ধতি ব্যবহার করা হয়েছে, তা পূর্ণ ও বিস্তারিত পর্যালোচনা করে দেখার জন্য গাজার নাগরিকদের সবরকম ভ্রমণ ভিসা দেওয়া বন্ধ রাখা হচ্ছে।
এ সিদ্ধান্তের সমালোচনা করে প্যালেস্টাইন চিলড্রেন্স রিলিফ ফান্ড এক বিবৃতিতে বলেছে, গাজা থেকে আহত ও গুরুতর অসুস্থ শিশুদের জীবন রক্ষাকারী চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়ার ক্ষেত্রে আমাদের সক্ষমতায় এ সিদ্ধান্ত বিপর্যয়কর ও অপরিবর্তনীয় প্রভাব ফেলবে।
ফিলিস্তিনি শিশুদের নিয়ে কাজ করা এই।মানবাধিকার সংগঠন বলছে, বিদেশে চিকিৎসা প্রকল্পের আওতায় তারা ২০২৪ সালে গাজা থেকে ১৬৯ জন শিশুকে মধ্যপ্রাচ্য, ইউরোপ, দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রে নিয়েছে পরিচর্যার জন্য।
বিবিসির খবরে আরও বলা হয়েছে, গাজাবাসীর জন্য মার্কিন ভিসানীতির সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কট্টর ডানপন্থি ইনফ্লুয়েন্সার ও ট্রাম্পের সক্রিয় সমর্থক লরা লুমারের একের পর এক পোস্ট করছিলেন।
লুমারের দাবি, অসুস্থদের নিয়ে গাজা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া বিমানগুলো জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। চিকিৎসা ভিসা নিয়ে গাজা থেকে যারা যুক্তরাষ্ট্রে যান তারা হামাসপন্থি ও মুসলিম ব্রাদারহুডের সঙ্গে যুক্ত বলেও অভিযোগ তোলেন তিনি।
গত কয়েকদিন ধরেই লুমার এ বিষয়ে অব্যাহতভাবে প্রচারণা চালিয়ে আসছিলেন। এর মধ্যেই গাজাবাসীর জন্য ভ্রমণ ভিসা স্থগিতের ঘোষণা এলো মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে।
মানবাধিকার সংগঠনগুলো প্রতিবাদ জানালেও ভিসা বন্ধের ঘোষণার পর লরা শনিবার এক্সে আরেক পোস্টে এই সিদ্ধান্তের জন্য কৃতিত্ব নেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ধন্যবাদ জানান।
গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের শুরু করা যুদ্ধে এ পর্যন্ত ভূখণ্ডটিতে বেশির ভাগ চিকিৎসা অবকাঠামোই ক্ষতিগ্রস্ত হয়েছে। চরম খাদ্য সংকটের মধ্যে সেখানে দিন কাটাতে হচ্ছে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধসহ সবাইকে। এমনকি ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রতিদিন প্রাণ হারাচ্ছে গাজাবাসী।

১৮ থেকে ৩৪ বছর বয়সী ভোটারদের মধ্যে সরকারের প্রতি অনাগ্রহ তৈরি হয়েছে। ২০২৭ সালের জাতীয় নির্বাচনে এই ভোটাররা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। আগামী নির্বাচন মেলোনির ডানপন্থি জোট ও মধ্য-বামপন্থি বিরোধী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে এগোচ্ছে।
১৯ ঘণ্টা আগে
দুর্ঘটনার পরপরই ফোর্ট হুডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয় জরুরি সেবা সংস্থার কর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ শুরু করেন। তবে দুর্ঘটনার সময়ে হেলিকপ্টারটি ঠিক কী ধরনের কার্যক্রমে নিয়োজিত ছিল, সে বিষয়ে সামরিক কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
১ দিন আগে
গত মে মাসে ভিভিয়ানা নামের দ্বিতীয় কন্যাসন্তানের মা হন ২৭ বছর বয়সি ক্যারোলিন লেভিট। মাতৃত্বকালীন ছুটি শেষে গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে তিনি হোয়াইট হাউসের কাজে ফিরেছিলেন। কিন্তু সম্প্রতি এক বিবৃতিতে তিনি জানান, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত পদে কাজ করার কা
১ দিন আগে
অবরুদ্ধ পরিবার দুটির সদস্যরা জানিয়েছেন, তাদের খাবার, পানি ও বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়ে গেছে। খাবারের যে মজুত ছিল, তাও ফুরিয়ে আসছে। এ অবস্থায় তাদের রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।
১ দিন আগে