প্রবাসে বাংলাদেশ
লাওসে সাইবার স্ক্যাম-জুয়ায় জড়িত সন্দেহে ১৩ বাংলাদেশি আটক
লাওসে সাইবার স্ক্যাম ও অনলাইন জুয়া পরিচালনার সন্দেহে ১৩ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানী ভিয়েনতিয়েনে পৃথক তিনটি অভিযানে মোট ৪১ জনকে আটক করা হয়েছে। এ ঘটনা বাংলাদেশের শ্রম অভিবাসন ব্যবস্থাপনা ও বিদেশে কর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। লাওসের সংবাদ
অবৈধ অবস্থানের অভিযোগ, নেপালে ৪ বাংলাদেশিসহ আটক ৫
নেপালে অবৈধভাবে অবস্থানের অভিযোগে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির সশস্ত্র পুলিশ বাহিনী। তাদের সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রাজিলের এক নাগরিককেও আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের একজনের আবাসস্থল থেকে নয়জন বাংলাদেশির ১৪টি পাসপোর্ট এবং আর্থিক লেনদেনের তথ্যসংবলিত দুটি ডায়েরি উদ্ধার করেছে পুলিশ। নেপাল
সৌদিতে সড়কে নিহত ৭ জনই কক্সবাজারের: প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়
এর আগে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা প্রথমে সাত বাংলাদেশির মৃত্যুর তথ্য দিয়েছিলেন। পরে তা সংশোধন করে দুই বাংলাদেশির মৃত্যুর কথা জানানো হয়। তবে সর্বশেষ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় নিহত হয়েছেন সাত বাংলাদেশি।
৭ জন নয়, সৌদিতে সড়কে নিহতদের ২ জন বাংলাদেশি: জেদ্দা কনস্যুলেট
শুরুতে নিহতদের মধ্যে সাত বাংলাদেশি থাকার তথ্য দিয়েছিলেন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের এক কর্মকর্তা। পরে দুই বাংলাদেশিসহ সাতজনের মৃত্যুর তথ্য আসে।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত
সৌদি আরবে মদিনা থেকে জেদ্দায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) স্থানীয় সময় রাত আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা সবাই আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তাদের বাড়ি বাংলাদেশের কক্সবাজারের চকরিয়া উপজেলায়। ক
যুক্তরাষ্ট্রে আইসিইর অভিযানে নিউইয়র্ক বিএনপি নেতা মাকসুদ গ্রেপ্তার
হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, নিউইয়র্ক অঙ্গরাজ্যের ওই অঞ্চলে গ্রেপ্তারের সংখ্যা ২ হাজার ৯০০। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের ৭৫ শতাংশের বিরুদ্ধে কোনো অপরাধের মামলা ছিল না।
মরিশাসে কাচের বাক্সে চাপা পড়ে ৩ বাংলাদেশি কর্মীর মৃত্যু
প্রাথমিক তথ্যের বরাতে ল্য মরিসিয়েনের খবরে বলা হয়েছে, শ্রমিকরা কনটেইনার থেকে ৪১টি কাচের পাতযুক্ত একটি বাক্স বের করছিলেন। প্রতিটি পাতের আকার ছিল ৬ ফুট বাই ৮ ফুট। কাজের একপর্যায়ে ভারী বাক্সটি হঠাৎ উল্টে তাদের ওপর পড়ে। কাচের পাতসহ বাক্সটির নিচে চাপা পড়ে তিনজনেরই মৃত্যু হয়।
স্ত্রীর ছবি প্রকাশ নিয়ে বিরোধে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
আদালতে শুনানির সময় হত্যার দায় স্বীকার করেন অভিযুক্ত। তিনি জানান, নিহত ব্যক্তি তার বন্ধু ছিলেন। স্ত্রীর ছবি তোলা ও ফেসবুকে প্রকাশ করা নিয়ে তাদের মধ্যে বিরোধের শুরু। পরে ছবি সরাতে অস্বীকৃতি এবং আরও ছবি প্রকাশের ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন তিনি।
গ্রিসে আটককেন্দ্র থেকে পালালেন ১০ বাংলাদেশি, ৭ জন ফের গ্রেপ্তার
আটককেন্দ্রে তাদের অনুপস্থিতি ধরা পড়ার পর আশপাশের এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। একপর্যায়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়। বাকি তিনজনকে ধরতে অভিযান অব্যাহত ছিল। রোববার পর্যন্ত কেন্দ্রটিতে মোট ১২৫ জন অভিবাসনপ্রত্যাশী আটক ছিলেন।
মালয়েশিয়ায় দোকানের আড়ালে হুন্ডি ব্যবসা, গ্রেপ্তার ৮ বাংলাদেশি
মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, এক মাসের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে বিশেষ অভিযান শুরু হয়। এতে ২৪ থেকে ৪২ বছর বয়সী আট বাংলাদেশি পুরুষকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে তারা খুচরা ও পাইকারি দোকানকে আড়াল হিসেবে ব্যবহার ক
কম্বোডিয়া থেকে ৩ হাজারের বেশি বাংলাদেশি বহিষ্কার
অনলাইন প্রতারণাবিরোধী অভিযানের অংশ হিসেবে ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে তিন হাজারের বেশি বাংলাদেশিকে বহিষ্কার করেছে কম্বোডিয়া। একই সময়ে ৮৭টি দেশের মোট ৫২ হাজার ৩৯ জন নাগরিককে আটক করে বহিষ্কার করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। তবে বহিষ্কৃত বাংলাদেশিদের মধ্যে কতজন অনলাইন প্রতারণায়
লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী জাভেদের ভাইয়ের ফ্ল্যাট জব্দের আদেশ
লন্ডনের রিজেন্টস পার্কের কাছে দেড় লাখ পাউন্ডের একটি ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্তরাজ্যের হাইকোর্ট। বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ভাই আনিসুজ্জামান রনি চৌধুরীর মালিকানাধীন ফ্ল্যাটটি ঘিরে এই আদেশ দেওয়া হয়েছে। সম্পত্তিটির অর্থের উৎস নিয়ে সন্দেহ এবং মালিক
কানাডার ভিসা জ্বালিয়াতি, ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা
ভুয়া কাগজপত্র ও মিথ্যা তথ্য ব্যবহার করে ২০৯ বাংলাদেশির জন্য কানাডার ভিসা নেওয়ার চেষ্টার অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা করেছে কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ)। এ ঘটনায় অভিযুক্ত চারজন বৃহস্পতিবার কুইবেকের ভ্যালিফিল্ড আদালতে হাজির হয়েছেন। পঞ্চম আসামি বর্তমানে বাংলাদেশে রয়েছেন বলে ধারণা
ইউনূস স্যারের কোনো ক্ষতি হয়নি, একদম ভালো আছেন: লামিয়া মোরশেদ
ঘটনার সময় অধ্যাপক ইউনূসের পাশে লাগেজ হাতে থাকা লামিয়া ফেসবুক পোস্টে লিখেছেন, “ওই বর্বর লোকগুলোর চরম বর্বরতা এবং তারা আসলে কতটা হীন, সেটাই এ ঘটনায় প্রকাশ পেয়েছে। এতে স্যারের কোনো ক্ষতি হয়নি।” এ ঘটনায় যারা অধ্যাপক ইউনূসের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন লামিয়া।
আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী মা-ছেলের মৃত্যু, বাবা হাসপাতালে
বর্তমানে অসীমা ও অরিত্রের মরদেহ আবুধাবির বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি তদন্ত ও আনুষ্ঠানিকতা শেষ হলে মরদেহ দেশে পাঠানো হবে বলে জানা গেছে।
সর্বশেষ





-1c8763-256x144.webp)
-984704-256x144.webp)









