অবৈধ অবস্থানের অভিযোগ, নেপালে ৪ বাংলাদেশিসহ আটক ৫

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৫: ১১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নেপালে অবৈধভাবে অবস্থানের অভিযোগে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির সশস্ত্র পুলিশ বাহিনী। তাদের সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রাজিলের এক নাগরিককেও আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের একজনের আবাসস্থল থেকে নয়জন বাংলাদেশির ১৪টি পাসপোর্ট এবং আর্থিক লেনদেনের তথ্যসংবলিত দুটি ডায়েরি উদ্ধার করেছে পুলিশ।

নেপালের অনলাইন সংবাদমাধ্যম ‘রাতোপাতি’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় কাঠমান্ডুর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। সশস্ত্র পুলিশ বাহিনীর গোয়েন্দা ব্যুরো ও ১৮ নম্বর ব্যাটালিয়নের একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে।

আটক চার বাংলাদেশি হলেন মোহাম্মদ কুরবান আলী, জাহাঙ্গীর আলম, রনিত রায় চৌধুরী ও আকাম আবদুল্লাহ। অপরজন হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রাজিলের নাগরিক রাফাত মিয়া। অভিযান শেষে তাদের প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দেশটির অভিবাসন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আটক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এক বাংলাদেশি নাগরিককে অপহরণ করে জিম্মি রাখার অভিযোগে কাঠমান্ডু জেলা আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। ২০২৪ সালের ২৬ মার্চ থেকে তিনি ওই মামলায় আদালতে হাজিরা দিয়ে আসছেন বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে আটক পাঁচজনকে অধিকতর তদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অভিবাসন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে নেপালে অবস্থানের অভিযোগের পাশাপাশি উদ্ধার হওয়া পাসপোর্ট ও আর্থিক লেনদেনের তথ্যসংবলিত ডায়েরির বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad