৭ জন নয়, সৌদিতে সড়কে নিহতদের ২ জন বাংলাদেশি: জেদ্দা কনস্যুলেট
-1c8763-480x270.webp)
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক ছিলেন বলে জানিয়েছে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
শনিবার (৭ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল শাখাওয়াত হোসেন।
স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।
দুর্ঘটনায় মোট সাতজন নিহত এবং দুজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি, বাকিরা অন্য দেশের নাগরিক।
শুরুতে নিহতদের মধ্যে সাত বাংলাদেশি থাকার তথ্য দিয়েছিলেন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের এক কর্মকর্তা। পরে দুই বাংলাদেশিসহ সাতজনের মৃত্যুর তথ্য আসে।

-1c8763.jpg)






-1c8763-256x144.webp)
-984704-256x144.webp)


-b3e939-256x144.webp)

