গ্রিসে আটককেন্দ্র থেকে পালালেন ১০ বাংলাদেশি, ৭ জন ফের গ্রেপ্তার

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১৪: ৪২
গ্রিসের উত্তরাঞ্চলে আশ্রয়প্রার্থীদের একটি আটককেন্দ্র। ছবি: সংগৃহীত
গ্রিসের উত্তরাঞ্চলে আশ্রয়প্রার্থীদের একটি আটককেন্দ্র। ছবি: সংগৃহীত

গ্রিসের উত্তরাঞ্চলে আশ্রয়প্রার্থীদের একটি আটককেন্দ্র থেকে পালিয়ে গেছেন ১০ বাংলাদেশি। তবে তাদের মধ্যে সাতজনকে ফের গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বাকি তিনজনকে ধরতে অভিযান চলছে।

সোমবার (২ নভেম্বর) গ্রিসের সংবাদমাধ্যম কাথিমেরিনিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, রোববার বিকেলে সেরেস অঞ্চলের ক্লেইদি গ্রামের কাছে সিনতিকি এলাকায় আশ্রয়প্রার্থীদের জন্য নির্ধারিত একটি নিয়ন্ত্রিত প্রবেশাধিকার কেন্দ্র থেকে পালিয়ে যান ওই ১০ বাংলাদেশি। তাদের বয়স ২১ থেকে ৩৭ বছরের মধ্যে।

আটককেন্দ্রে তাদের অনুপস্থিতি ধরা পড়ার পর আশপাশের এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। একপর্যায়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়। বাকি তিনজনকে ধরতে অভিযান অব্যাহত ছিল। রোববার পর্যন্ত কেন্দ্রটিতে মোট ১২৫ জন অভিবাসনপ্রত্যাশী আটক ছিলেন।

এদিকে সাম্প্রতিক মাসগুলোতে ওই আটককেন্দ্রটিতে একের পর এক অপ্রীতিকর ঘটনা ও উত্তেজনার কারণে এর নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তা জোরদারের দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে।

গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটিকে সেরেস পুলিশ কর্মকর্তা সমিতির সভাপতি ইয়ানিস কুনিওস বলেন, কেন্দ্রটির বিভিন্ন সমস্যা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার অবহিত করা হয়েছে। সেখানে অবকাঠামোগত দুর্বলতা, নিরাপত্তাব্যবস্থার ঘাটতি এবং দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের অনিরাপদ কর্মপরিবেশ রয়েছে বলে জানান তিনি।

কেন্দ্রটি বন্ধ করে দেওয়ারও দাবি জানিয়েছেন কুনিওস। তার ভাষ্য, সেখানে ঘটে যাওয়া ঘটনাগুলোকে আর বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। বরং সমস্যাগুলো দীর্ঘদিন ধরে চলতে থাকলেও যথাযথভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad