Ad

শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন শুরু ৩ আগস্ট

২৯ জুলাই ২০২৫

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার এবার শিক্ষার্থীদের জন্য দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার (সেকেন্ড টাইম) সুযোগ রাখা হয়েছে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন শুরু ৩ আগস্ট

ঢাবির বিক্ষোভ থেকে পিএসসিকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

২৮ জুলাই ২০২৫

দাবিগুলো হলো-বিএসসিসহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ, সুপারিশ ও রাজনৈতিক নিয়োগ বন্ধ করতে হবে; পিএসসিসহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে একটি স্বতন্ত্র কমিটি থাকবে।

ঢাবির বিক্ষোভ থেকে পিএসসিকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

প্রাথমিকের সব প্রধান শিক্ষকের জন্য বড় সুখবর

২৮ জুলাই ২০২৫

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষকরা জাতি গঠনের মূল কারিগর। তাদের আর্থিক সুযোগ-সুবিধা বৃদ্ধি শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য অপরিহার্য। সম্প্রতি ১২৪/২০২২ নম্বর সিভিল রিভিউ পিটিশনে দেশের সর্বোচ্চ আদালতের আদেশ অনুসারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষকের বিদ্যমান ১১তম থেকে দশম গ্রেড বেতন স্কেলে উন্

প্রাথমিকের সব প্রধান শিক্ষকের জন্য বড় সুখবর

মাইলস্টোনে বিমান দুর্ঘটনার সময় ভবনে ছিল ৫৯০ শিক্ষার্থী : অধ্যক্ষ

২৮ জুলাই ২০২৫

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দুর্ঘটনার পর আমাদের কাজ ছিল ইমিডিয়েট ছাত্রদের খোঁজ নেওয়া। যারা হারিয়ে গেছে অভিভাবকের কাছে পৌঁছেছে কি না। সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে ওইসময় নাড়াচাড়া করার কোনো অবকাশ ছিল না। আর ওই সময়ে এটা আমাদের প্রাইরোরিটি ছিল না।’

মাইলস্টোনে বিমান দুর্ঘটনার সময় ভবনে ছিল ৫৯০ শিক্ষার্থী : অধ্যক্ষ

জুলাই গণহত্যার বিচার একদিনও বিলম্বিত হওয়া উচিত নয় : ড. সলিমুল্লাহ খান

২৮ জুলাই ২০২৫

নতুন স্বৈরাচার তৈরি হলে জুলাই পরাজিত হবে বলে মন্তব্য তিনি বলেন, ২০২৪ সালের জুলাই থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। আপনারা যেটাকে ‘জুলাই সনদ’ বলছেন, সেটি আমরা রক্ত দিয়ে লিখেছি। এখন সেটার স্বীকৃতি আদায় করে নিতে হবে। যদি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হয়, যদি স্বৈরাচার আবার ফিরে আসে অথবা নতুন কোনো স্বৈর

জুলাই গণহত্যার বিচার একদিনও বিলম্বিত হওয়া উচিত নয় : ড. সলিমুল্লাহ খান

কুয়েটে ক্লাস শুরু মঙ্গলবার, শিক্ষক-প্রশাসন একমত

২৮ জুলাই ২০২৫

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন বলেন, নবনিযুক্ত উপাচার্যের আশ্বাসে আমরা তিন মাসের জন্য আন্দোলন স্থগিত করেছি। প্রশাসন ক্লাস শুরুর ঘোষণা দিলে শিক্ষকরা ক্লাসে যোগ দেবেন।

কুয়েটে ক্লাস শুরু মঙ্গলবার, শিক্ষক-প্রশাসন একমত

গানের মিছিল স্মরণে ঢাবিতে ‘কারফিউ ভাঙার গান’, ‘কোরাসে’র আত্মপ্রকাশ

২৮ জুলাই ২০২৫

অনুষ্ঠানে জানানো হয়, ‘কোরাস’ সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ ও মনুষ্যত্ব রক্ষার পরিপূরক সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলবে। ‘কোরাস’-এর ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রগতি বর্মন তমা।

গানের মিছিল স্মরণে ঢাবিতে ‘কারফিউ ভাঙার গান’, ‘কোরাসে’র আত্মপ্রকাশ

‘জুলাইয়ের সত্যকে কালেক্টিভ ন্যারেটিভে পরিণত করতে হবে’

২৭ জুলাই ২০২৫

তিনি বলেন, জুলাইয়ে যে ঘটনাগুলো, ঘটেছে এটা হচ্ছে সত্য। কিন্তু এই সত্যকে অবলম্বন করে সত্যের সত্যকে নিয়ে যদি আমরা আমাদের ন্যারেটিভ নির্মাণ না করি, তাহলে একসময় আমাদের এ গল্পগুলো হারিয়ে যাবে। ফলে জুলাইয়ের সত্যকে আমাদের কালেক্টিভ ন্যারেটিভে পরিণত করতে হবে।

‘জুলাইয়ের সত্যকে কালেক্টিভ ন্যারেটিভে পরিণত করতে হবে’

ঢাবিতে জুলাই বিপ্লবের স্মরণে প্রথম আন্তর্জাতিক সম্মেলন

২৭ জুলাই ২০২৫

এতে সহ-আয়োজক হিসেবে অংশ নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব রেজিনা (কানাডা), নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (সিঙ্গাপুর), কেন্ট স্টেট ইউনিভার্সিটি (যুক্তরাষ্ট্র), দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি, বাংলাদেশ ২.০ ইনিশিয়েটিভ (যুক্তরাজ্য), সোচ্চার (যুক্তরাষ্ট্র), ইনসাফ (বাং

ঢাবিতে জুলাই বিপ্লবের স্মরণে প্রথম আন্তর্জাতিক সম্মেলন

পাঁচ মাস পর কুয়েটে ক্লাস শুরু মঙ্গলবার

২৭ জুলাই ২০২৫

এর আগে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) কুয়েট উপাচার্য হিসেবে নিয়োগ পেয়ে শুক্রবার প্রতিষ্ঠানটিতে যোগ দেন অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী। গত শুক্রবার বিকেলে তিনি কুয়েট ক্যাম্পাসে এসে সবকিছু ঘুরে দেখেন। এরপর সন্ধ্যায় দায়িত্ব নিয়ে শনিবার অনানুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। তবে অফিশিয়ালি কার্যক্রম শুরু করেন রবিবার

পাঁচ মাস পর কুয়েটে ক্লাস শুরু মঙ্গলবার

মোমবাতি জ্বালিয়ে ছাত্রী নির্যাতন দিবস স্মরণ বাগছাসের

২৪ জুলাই ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০২ সালের এই দিনে ছাত্রদল নেত্রীদের সহায়তায় মধ্যরাতে পুলিশের পুরুষ সদস্যরা শামসুন নাহার হলে ঢুকে ছাত্রীদের ওপর হামলা চালান। এতে ২০০ শিক্ষার্থী আহত হন, গ্রেপ্তার করা হয় ১৮ জনকে।

মোমবাতি জ্বালিয়ে ছাত্রী নির্যাতন দিবস স্মরণ বাগছাসের

রাকসু নির্বাচনের তফসিল ২৮ জুলাই

২৪ জুলাই ২০২৫

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকসু নির্বাচন কমিশন-২০২৫ এর সিদ্ধান্ত অনুযায়ী রাকসু নির্বাচনের তফসিল ২৮ জুলাই (সোমবার) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঘোষণা করা হবে। একই দিনে রাবির ওয়েবসাইটেও তফসিল প্রকাশ করা হবে।

রাকসু নির্বাচনের তফসিল ২৮ জুলাই

এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

২৩ জুলাই ২০২৫

বুধবার (২৩ জুলাই) বিকেলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলে ঢাবি অধ্যাপক

২২ জুলাই ২০২৫

পারমাণবিক যুদ্ধ ও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দুর্ঘটনায় পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর সৃষ্ট সম্ভাব্য বিরূপ প্রভাব বিশ্লেষণ ও তার প্রতিকারমূলক ব্যবস্থা উদ্ভাবনে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশি পরিবেশ রসায়নবিদ হিসেবে অধ্যাপক ড. মো. আহসান হাবীব কাজ করবেন।

প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলে ঢাবি অধ্যাপক

৯ ঘণ্টা পর মাইলস্টোন ছাড়লেন ২ উপদেষ্টা ও প্রেস সচিব

২২ জুলাই ২০২৫

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার অব্যবহিত পরেই পুলিশের কঠোর পাহারায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাস থেকে দুই উপদেষ্টা ও প্রেস সচিবকে বহনকারী গাড়িবহর বের হয়। পরে মেট্রো রেলের ডিপোর ভেতরের রাস্তা দিয়ে গাড়িগুলো বেরিয়ে যায়।

৯ ঘণ্টা পর মাইলস্টোন ছাড়লেন ২ উপদেষ্টা ও প্রেস সচিব

সচিবালয়ের পর গুলিস্তানেও পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, হাসপাতালে ৩৫

২২ জুলাই ২০২৫

বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপে আহত অন্তত ৩৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। সংঘর্ষের সময় বেশ কয়েকজনকে পুলিশ আটকও করেছে।

সচিবালয়ের পর গুলিস্তানেও পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, হাসপাতালে ৩৫

বিক্ষোভে উত্তাল মাইলস্টোন কলেজ, অবরুদ্ধ দুই উপদেষ্টা ও প্রেস সচিব

২২ জুলাই ২০২৫

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় ৬ দফা দাবিতে উত্তাল হয়ে উঠেছে কলেজ প্রাঙ্গণ। শিক্ষার্থীদের তোপের মুখে কলেজের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিক্ষোভে উত্তাল মাইলস্টোন কলেজ, অবরুদ্ধ দুই উপদেষ্টা ও প্রেস সচিব