৯ ঘণ্টা পর মাইলস্টোন ছাড়লেন ২ উপদেষ্টা ও প্রেস সচিব

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাইলস্টোন কলেজ থেকে চলে যান দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ছবি: সংগৃহীত

টানা ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি প্রহরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ছাড়তে সক্ষম হয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার অব্যবহিত পরেই পুলিশের কঠোর পাহারায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাস থেকে দুই উপদেষ্টা ও প্রেস সচিবকে বহনকারী গাড়িবহর বের হয়। পরে মেট্রো রেলের ডিপোর ভেতরের রাস্তা দিয়ে গাড়িগুলো বেরিয়ে যায়।

এ দিন সকাল সাড়ে ১০টার দিকে দুই উপদেষ্টা ও প্রেস সচিব মাইলস্টোন কলেজে যান। তারা ক্যাম্পাসে ঢুকে দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন। বের হয়ে যাওয়ার সময় তারা শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। শিক্ষার্থীরা তাদের ঘিরে ফেলেন। পরে উপদেষ্টাদের কলেজের ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স রুমে নেওয়া হয়।

কলেজের উপাধ্যক্ষের কক্ষসংলগ্ন এ কক্ষে পরে আলোচনার জন্য পাঁচ-সাতজন শিক্ষার্থীকে প্রতিনিধি হিসেব ভেতরে নেওয়া হয়। কয়েক হাজার শিক্ষার্থী তখন কলেজ চত্বরে জড়ো হয়ে ৫ নম্বর ভবন ঘিরে বিক্ষোভ করতে থাকেন।

উত্তেজনাপূর্ণ এ পরিস্থিতি ধীরে ধীরে থিতিয়ে আসে। বিকেল সোয়া ৩টার দিকে দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব কলেজ থেকে বের হন। এ সময় কলেজের সামনেও শিক্ষার্থীরা ছিল না। তবে উপদেষ্টাদের গাড়ি দিয়াবাড়ি মোড়ে গেলে সেখানে তারা ফের বাধার মুখে পড়েন।

বিকেল পৌনে ৫টার দিকে দিয়াবাড়ি থেকে ফের গাড়ি ঘুরিয়ে মাইলস্টোন কলেজের দিকে রওয়ানা দেন উপদেষ্টারা। সেখানে পৌঁছে আবারও কলেজের ৫ নম্বর ভবনে অবস্থান নেন।

এদিকে কলেজে অবস্থানের সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল শিক্ষার্থীদের বলেন, শিক্ষার্থীরা যে ছয় দফা দাবির কথা জানিয়েছে, প্রতিটি দাবিই যৌক্তিক। সরকারও এসব দাবির সঙ্গে একমত। প্রতিটি দাবিই পূরণের উদ্যোগ নেওয়া শুরু হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

৫ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

৬ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

৭ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

৮ ঘণ্টা আগে
Advertisement