মোমবাতি জ্বালিয়ে ছাত্রী নির্যাতন দিবস স্মরণ বাগছাসের

ঢাবি প্রতিনিধি
বুধবার সন্ধ্য্য রাজু ভাস্কর্যের পাদদেশে মোমবাতি জ্বালিয়ে ছাত্রী নির্যাতন দিবস পালন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ছবি: রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোমবাতি জ্বালিয়ে শামসুন নাহার হল ট্র্যাজেডি ও ছাত্রদল কর্তৃক ছাত্রী নির্যাতন দিবস পালন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)।

বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বাগছাস এ কর্মসূচি পালন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০২ সালের এই দিনে ছাত্রদল নেত্রীদের সহায়তায় মধ্যরাতে পুলিশের পুরুষ সদস্যরা শামসুন নাহার হলে ঢুকে ছাত্রীদের ওপর হামলা চালান। এতে ২০০ শিক্ষার্থী আহত হন, গ্রেপ্তার করা হয় ১৮ জনকে। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। এরপর গত ২৩ বছরেও সে কমিটির কোনো প্রতিবেদন আলোর মুখ দেখেনি।

বুধবার সন্ধ্যার কর্মসূচিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্রথমে মোমবাতির প্রজ্বালন করে এরপর হলে ছাত্র রাজনীতি ও দখলদারিত্বের সমালোচনা করে বক্তব্য দেন সগঠনটির নেতারা।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, আমরা দেখেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের অভিভাবক উপাচার্য ও প্রাধ্যক্ষরাই বারবার হল দখলের সুযোগ করে দিয়েছেন বিভিন্ন ছাত্র সংগঠনকে। তারা সরকার দলের আস্থাভাজন হওয়ার জন্য সরকার দলীয় ছাত্র সংগঠনকে সুযোগ করে দেন আধিপত্য কায়েম করতে।

ছাত্রশিবির ও ছাত্রদলের সমালোচনা করে আব্দুল কাদের বলেন, শিবির জুলাই অভ্যুত্থানের সময় হলে রাজনীতি না করার ওয়াদা করছে। কিন্তু এখনো তাদের হল কমিটি আছে। ছাত্রদলও হল কমিটি দেওয়ার পাঁয়তারা করছে, যা ছাত্রদের সাথে বেইমানির শামিল।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বাগছাসের এই নেতা বলেন, ২০০২ সালের পুনরাবৃত্তি আর হতে দেওয়া হবে না। ছাত্রদলের যারা শামসুন নাহার হলের এ ঘটনা জাস্টিফাই করতে চান তারা মনে রাখবেন, এ ঘটনা সবসময় নিন্দনীয় হয়ে থাকবে। আপনারা এ ঘটনা থেকে শিক্ষা নিন। শিক্ষার্থীরা কী চায় তা বুঝে রাজনীতি করুন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

কয়েকদিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিতুমীর

তিতুমীর বলেন, দেশে মোট গ্যাসের চাহিদা ৩৮০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফটি)। বর্তমানে সরবরাহ রয়েছে ২৬শ থেকে ২৭শ এমএমসিএফটি। এর মধ্যে ১৬শ এমএমসিএফটি আসে অভ্যন্তরীণ উৎস থেকে এবং এলএনজি থেকে পাওয়া যায় ১ হাজার এমএমসিএফটি।

১ দিন আগে

সঠিক সময়ে প্রধানমন্ত্রীর দিল্লি সফর— ‘আত্মবিশ্বাসী’ ভারতীয় দূত

দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ ও ভারতের ইচ্ছা একই, তা হলো সত্যিকারের ভালো প্রতিবেশী হিসেবে থাকা। আমরা সবসময় বলি, কেবল বর্ডার শেয়ার করি না, শেয়ার করি একই স্বপ্ন। দুটো দেশই স্বাধীন, সার্বভৌম ও প্রাণবন্ত গণতন্ত্রের ওপর প্রতিষ্ঠিত।’

১ দিন আগে

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় অর্থনীতি-অবকাঠামো-ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী

সাক্ষাতে সাসাকাওয়াকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তার দীর্ঘদিনের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি। রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট উল্লেখ করে তা মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

১ দিন আগে

‘সুসময়ের চূড়া’য় বসেও যে ৫ চ্যালেঞ্জ জামায়াতের সামনে

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চ্যালেঞ্জগুলো একে অন্যের সঙ্গে যুক্ত। ঐতিহাসিক ভাবমূর্তি সংকট দলটির আদর্শিক অবস্থানকে অস্পষ্ট করে তুলেছে। সে অস্পষ্টতা তাদের মাঠের রাজনীতিকেই কেবল নয়, জোটগত রাজনীতিকেও কঠিন করেছে। এর সূত্র ধরেই ভাঙনের মুখেও রয়েছে তাদের নেতৃত্বাধীন জোট।

২ দিন আগে
Advertisement