কুয়েটে ক্লাস শুরু মঙ্গলবার, শিক্ষক-প্রশাসন একমত

খুলনা ব্যুরো
খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)

দীর্ঘ প্রায় ছয় মাস পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্লাস শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (৩০ জুলাই)। শিক্ষক-প্রশাসনের আলোচনার পর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তিন মাসের জন্য আন্দোলন কর্মসূচি স্থগিত করলে উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী ক্লাস শুরুর নির্দেশ দেন।

সোমবার (২৭ জুলাই) সকালে শিক্ষক সমিতি আন্দোলন স্থগিতের ঘোষণা দেয় এবং দুপুরে নবনিযুক্ত উপাচার্য ক্লাস শুরুর আদেশ জারি করেন। এর আগে তিনি গত দুদিন ধরে শিক্ষক সমিতি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সাধারণ শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয়দের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন বলেন, নবনিযুক্ত উপাচার্যের আশ্বাসে আমরা তিন মাসের জন্য আন্দোলন স্থগিত করেছি। প্রশাসন ক্লাস শুরুর ঘোষণা দিলে শিক্ষকরা ক্লাসে যোগ দেবেন।

উপাচার্য ড. মাকসুদ হেলালী বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তদন্ত কার্যক্রম ও একাডেমিক কার্যক্রম একসঙ্গে চলবে। তাই মঙ্গলবার থেকে ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে কুয়েটে ছাত্রদল নেতাকর্মী ও বহিরাগতদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। ওই রাতেই হামলাকারীদের পক্ষ নেওয়ার অভিযোগে তৎকালীন উপাচার্যসহ কয়েক শিক্ষককে লাঞ্ছিত করেন শিক্ষার্থীরা।

এই ঘটনার পর ২৫ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। এরপর ৪ মে থেকে শিক্ষক সমিতি ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামে। দীর্ঘ এই অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে মঙ্গলবার আবারও সচল হচ্ছে কুয়েটের একাডেমিক কার্যক্রম।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

৩ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

৪ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

৫ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

৬ ঘণ্টা আগে
Advertisement