মালয়েশিয়ার কেদাহ রাজ্যে চাকরির নিয়োগকর্তা পরিবর্তনের কয়েকটি এজেন্সি থেকে ২২২ জন বাংলাদেশি আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বাংলাদেশি ছাড়াও ৫ চীনা এবং একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
করোনাভাইরাস মহামারীতে যুক্তরাষ্ট্রে বেকার হয়ে পড়া শ্রমিকদের পুনর্বহালের জন্য সরকারের ‘পে-চেক প্রোটেকশন প্রোগ্রাম’ (পিপিপি) কর্মসূচির অর্থ আত্মসাতের মামলায় নিউ ইয়র্কের ব্রুকলিনে দুই বাংলাদেশি নির্মাণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
মেলাকা টেঙ্গাহ জেলা পুলিশ প্রধান, সহকারী কমিশনার ক্রিস্টোফার প্যাটিট বলেন, প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে দেখা যায় বৈদ্যুতিক খুঁটির পাশে তার মরদেহ পড়ে আছে। মাটিতে ছড়িয়ে থাকা বৈদ্যুতিক তারগুলো তিনি সরাতে চেয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তাদের দেশে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। গলফ নিউজের এক প্রতিবেদনেও এর সত্যতা নিশ্চিত করা হয়েছে।
মালয়েশিয়ায় চলমান অভিযানে শত শত অবৈধ অভিবাসীকে আটক করছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। জানা গেছে, অনেকদিন মালয়েশিয়াতে থাকার পরও যাদের বৈধ কাগজপত্র নেই, স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিওিতে এই ধরপাকড় অভিযান নিয়ে অভিবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। মালয়েশিয়ার পুলিশ ও ইমিগ্রেশন বিভাগ যৌথভাবে এই অভিযান
সংযুক্ত আরব আমিরাতে অবৈধ অভিবাসীদের বৈধ হওয়া ও জেল-জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ দিচ্ছে দেশটির সরকার। রোববার (১ সেপ্টেম্বর) থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত দুই মাস এই নিয়ম কার্যকর থাকবে।
পাসপোর্ট সেবা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। পাসপোর্ট সেবায় দীর্ঘসূত্রতা ও অনিয়ম নির্মূল করতে হাইকমিশন গত তিন বছরে গুরুত্বপূর্ণ এসব সিদ্ধান্ত নেয়।
বিভিন্ন সময় আটক হওয়া বাংলাদেশিসহ ৬৮ জন বন্দিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপো ও জোহর রাজ্যের অভিবাসন বিভাগ।
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক মোহাম্মদ আদম (৩৯) ও তার ছেলে মুহাম্মদ ফাইক আকওয়া আবদুল্লাহ (৯) নিহত হয়েছেন। শুক্রবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
মালয়েশিয়ার জোহর রাজ্যে তিন দিনে বাংলাদেশিসহ ১১০ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। ২৮ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত অভিযান পরিচালনা করে রাজ্যের অভিবাসন বিভাগ।
অবৈধভাবে অবস্থান করা প্রবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান চালাচ্ছে কুয়েত। দেশটির আইনশৃঙ্খলা বাহিনী দুটি নতুন এলাকায় অভিযান চালিয়েছে। শুক্রবার (২৭ জুলাই) দেশটির সংবাদমাধ্যমে বলা হয়েছে, রাজধানী কুয়েত সিটির শহরতলী বিনাইদ আল গার এলাকাটি অবরুদ্ধ করে আকস্মিক অভিযান চালানো হয়। ওই সময় অনেককে গ্রেপ্তার ক
সংযুক্ত আরব আমিরাতে অনুমতি ছাড়া যেকোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ। কিন্তু বাংলাদেশে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত শুক্রবার (১৯ জুলাই) সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করেন।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকিত বিনতাং-এ পাঁচটি ম্যাসাজ পার্লারে ইমিগ্রেশন বিভাগ অভিযান চালিয়েছে। গত বুধবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে অভিযান থেকে ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তরের একটি দল বিভিন্ন অপরাধের জন্য বাংলাদেশিসহ ৫৬ বিদেশিকে আটক করেছে।
বাংলাদেশ হাইকমিশন এর স্টলে প্লাস্টিক পণ্য, তৈরী পোশাক, চামড়াজাত পণ্য, পাটপণ্য, খাদ্যপণ্য এবং এ সংক্রান্ত বিভিন্ন প্রকাশনা প্রদর্শিত হচ্ছে। এছাড়াও, লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প, প্যাকেজিং শিল্প, বাংলাদেশে ব্যবসা-বিনিয়োগ সংক্রান্ত নানা ধরনের প্রকাশনা, পর্যটন ও বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা বিষয়ে প্রামাণ্যচি
মঙ্গলবার (৯ জুলাই) প্রতিবেদনে জানানো হয়, ভোরে সেভেনথ রিং রোডে এ দুর্ঘটনা ঘটে। ভুক্তভোগীরা একটি মিনি বাসে করে কর্মস্থল থেকে ফিরছিলেন। এ সময় অন্য একটি গাড়ি বাসটিকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
টিউলিপ সিদ্দিকের পর যুক্তরাজ্যের মন্ত্রিসভায় জায়গা পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। মন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিকের নাম ঘোষণার কিছুক্ষণ পরই রোশনারা আলীর নাম ঘোষণা করা হয়। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় বাসস্থান, কমিউনিটি ও স্থানীয় সরকারের
যুক্তরাজ্যের সদ্যসমাপ্ত সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে দেশটির নগরমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। টানা চতুর্থবারের মতো লেবার দলীয় এমপি হিসেবে নির্বাচিত টিউলিপকে মঙ্গলবার মন্ত্রী নিয়োগের তথ্য জ