ডেস্ক, রাজনীতি ডটকম

এক সপ্তাহের ব্যবধানে আবারও দক্ষিণ আফ্রিকার ডারবানে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে মো. ইকবাল হোসেন (৪০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে দক্ষিণ আফ্রিকার ডারবানের একটি মার্কেটের নিজ দোকানের সামনে সন্ত্রাসীরা তাকে গুলি করে। পরে আজ সোমবার সকাল ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মো. ইকবাল হোসেন নোয়াখালী সেনবাগ উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় মধ্যপাড়া গ্রামের মিন্নাত আলী ভুঁইয়া বাড়ির বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনা কর্মকর্তা শফি উল্যার বড় ছেলে।
আফ্রিকায় থাকা ইকবালের ছোট ভাই মোয়াজ্জেম হোসেন মৃত্যুর খবর গ্রামের বাড়িতে জানালে পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম দেখা দেয়।
মোয়াজ্জেম হোসেন জানান, আফ্রিকার স্থানীয় সময় রোববার বিকেল ৫টার দিকে ডারবান শহরের একটি মার্কেটে তার ভাই দোকান বন্ধ করে বাসায় ফেরার অপেক্ষায় ছিল। এ অবস্থায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা ইকবালের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে তার হাতে থাকা পলিথিনের ব্যাগে মোড়ানো টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এরপর স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে আজ সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবারে তিন ভাই ও দুই বোনের মধ্যে ইকবাল সবার বড়। স্ত্রী রওনক জাহান, দুই ছেলে তাহফিজ আল ইফাজ (১০) ও ইমরান হোসেন (৮)।
ইকবালের মৃত্যুর খবরে সেনবাগ ও কেশারপাড়া এলাকায় চলছে শোকের মাতাম। পরিবারের দাবি যেন দ্রুত সময়ে ইকবালের মরদেহ দেশে আনতে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হয়।
প্রসঙ্গত, এর আগে গত ৪ মার্চ আফ্রিকার জোহানেসবার্গ স্ট্রেটে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামের পাটোয়ারী বাড়ির মহিন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী রুনা আক্তারকে।
গতকাল রোববার দুপুরে ওই দুইজনের জানাজা শেষে মরদেহ নিজ বাড়িতে দাফন করা হয়েছে। এ ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা একই উপজেলার কেশারপাড় গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

মঙ্গলবার দিবাগত রাতে হোটেলে অগ্নিকাণ্ডের পর থেকেই নিখোঁজ ছিলেন বীরেশ্বর। নিজের গাড়িতে করে কলকাতা থেকে পালিয়ে ঝাড়খণ্ডের ধানবাদে গিয়ে আত্মগোপন করেছিলেন তিনি। ঝাড়খণ্ডে বীরেশ্বরের কয়েকজন কর্মচারীর বাড়ি রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানেই গিয়ে তিনি তাদের সহায়তা নিয়েছিলেন।
১ দিন আগে
তবে অ্যাসোসিয়েটেড নিউজপেপার্সের মোট আইনি খরচ কতটা বাদীদের দিতে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। অযৌক্তিক হিসেবে বিবেচিত খরচের বিষয়ে আদালত আলাদাভাবে সিদ্ধান্ত দেবেন। দুই পক্ষের মধ্যে সমঝোতা না হলে আলাদা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই খরচ নির্ধারণ করা হবে।
১ দিন আগে
জাতিসংঘের পাওনা ৪০০ কোটি ডলারের বেশি বকেয়া অর্থের একটি অংশ পরিশোধের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এর আওতায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জাতিসংঘকে ৭২ কোটি ৫০ লাখ ডলার দেবে। এ বিষয়ে মার্কিন কংগ্রেসকেও অবহিত করা হয়েছে। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এ অর্থের পরিমাণ প্রায় ৮ হাজার ৮৪৫ কোটি টাকা।
২ দিন আগে
ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জজ জ্যানেট ভার্গাস শুক্রবার (২১ আগস্ট) এ রায় ঘোষণা করেন। রায়ে তিনি বলেন, স্টেট ডিপার্টমেন্টের জানুয়ারিতে ঘোষিত এই নীতি ছিল ‘স্পষ্টতই বেআইনি’। এটি কেন্দ্রীয় অভিবাসন আইনেরও পরিপন্থি। কারণ, ওই আইনে কনস্যুলার কর্মকর্তাদের অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণের ওপর পররাষ্ট্রমন্ত্রীর সরাসরি ক
২ দিন আগে