অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে মার্কেন্টাইল ব্যাংকের এভিপির মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম

অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ (৩৪) নামে এক বাংলাদেশি ব্যাংকারের মৃত্যু হয়েছে।

গতকাল রোববার (১৪ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল ৪টায় নিউ সাউথ ওয়েলসের উপকূল কোলেডেলের শার্কির বিচ গ্র্যান্ড প্যাসিফিক ড্রাইভে এ ঘটনা ঘটে।

নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সেতুভাঙা এলাকার নোয়াব মিয়া মোক্তার বাড়ির একে এম জাকির হোসেনের ছেলে। তিনি মার্কেন্টাইল ব্যাংক পিএলসির প্রধান শাখায় সহকারী ভাইস প্রেসিডেন্ট (AVP) হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, এক মাসের সফরে গত ১১ এপ্রিল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ। তিনি রোববার (১৪ এপ্রিল) দুপুরে বন্ধুদের নিয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে উপকূলে ঘুরতে যান। সেখান থেকে বন্ধুদের সঙ্গে কিছু ছবি তুলে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। তার কিছুক্ষণের মধ্যে ঢেউ এসে তাদের চার বন্ধুকে গভীরে নিয়ে যায়। তিনজন ফিরলেও ফিরতে পারেনি নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ। পরবর্তীতে উদ্ধারকারী দল এসে তার মরদেহ উদ্ধার করে। এদিকে মৃত্যুর খবরে নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের বড় ভাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমার ভাই খুব শান্ত স্বভাবের ছিল। অস্ট্রেলিয়া যাওয়ার দুইদিনের মাথায় বন্ধুদের নিয়ে সমুদ্রপাড়ে ঘুরতে যায়। হঠাৎ ঢেউ এসে তাদের চারজনকে তলিয়ে নেয়। তিন বন্ধু ফিরলেও আমার ভাই কূলে ফিরতে পারেনি।

এদিকে খবর পেয়ে নিহতের বাড়িতে ছুটে আসেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

নিহতের পরিবারের প্রতি শোক প্রকাশ করে উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, তিন সন্তান ও স্ত্রী রেখে দুনিয়া থেকে চলে যাওয়া অনেক কষ্টের। বাবা মায়ের জন্য এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। কেবল যারা হারিয়েছেন তারাই বুঝবেন প্রিয়জন হারানোর বেদনা। আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কলকাতায় আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ মৃত্যু: ‘শিখা ইন’ হোটেলের মালিক গ্রেপ্তার

মঙ্গলবার দিবাগত রাতে হোটেলে অগ্নিকাণ্ডের পর থেকেই নিখোঁজ ছিলেন বীরেশ্বর। নিজের গাড়িতে করে কলকাতা থেকে পালিয়ে ঝাড়খণ্ডের ধানবাদে গিয়ে আত্মগোপন করেছিলেন তিনি। ঝাড়খণ্ডে বীরেশ্বরের কয়েকজন কর্মচারীর বাড়ি রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানেই গিয়ে তিনি তাদের সহায়তা নিয়েছিলেন।

১ দিন আগে

মামলায় হার, প্রিন্স হ্যারিসহ ৭ বাদীর ডেইলি মেইল প্রকাশককে দিতে হবে ১৫৯ কোটি টাকা

তবে অ্যাসোসিয়েটেড নিউজপেপার্সের মোট আইনি খরচ কতটা বাদীদের দিতে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। অযৌক্তিক হিসেবে বিবেচিত খরচের বিষয়ে আদালত আলাদাভাবে সিদ্ধান্ত দেবেন। দুই পক্ষের মধ্যে সমঝোতা না হলে আলাদা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই খরচ নির্ধারণ করা হবে।

১ দিন আগে

জাতিসংঘ পাবে ৪৯ হাজার কোটি টাকা, ৯ হাজার কোটি ফেরত দিচ্ছে যুক্তরাষ্ট্র

জাতিসংঘের পাওনা ৪০০ কোটি ডলারের বেশি বকেয়া অর্থের একটি অংশ পরিশোধের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এর আওতায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জাতিসংঘকে ৭২ কোটি ৫০ লাখ ডলার দেবে। এ বিষয়ে মার্কিন কংগ্রেসকেও অবহিত করা হয়েছে। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এ অর্থের পরিমাণ প্রায় ৮ হাজার ৮৪৫ কোটি টাকা।

২ দিন আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতে ট্রাম্পের নীতি আদালতে বাতিল

ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জজ জ্যানেট ভার্গাস শুক্রবার (২১ আগস্ট) এ রায় ঘোষণা করেন। রায়ে তিনি বলেন, স্টেট ডিপার্টমেন্টের জানুয়ারিতে ঘোষিত এই নীতি ছিল ‘স্পষ্টতই বেআইনি’। এটি কেন্দ্রীয় অভিবাসন আইনেরও পরিপন্থি। কারণ, ওই আইনে কনস্যুলার কর্মকর্তাদের অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণের ওপর পররাষ্ট্রমন্ত্রীর সরাসরি ক

২ দিন আগে