পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়ির পুরুষ সদস্যরা বাজারে ছিলেন। সেই সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করে। এরপর তারা প্রায় ৩০ ভরি সোনার অলংকারসহ অন্যান্য মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।
জহিরুল ইসলাম লিটন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। তার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদা দাবি, এবং অস্ত্র আইনে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে র্যাব জানিয়েছে।
পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাতে এই হামলায় চারজন পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
খবর পেয়ে শোকে স্তব্ধ হয়ে গেছে পুরো পরিবার। নজরুল ইসলাম চররামকান্তপুর গ্রামের মৃত হাতেম আলী ফকিরের ছেলে। তার চার মেয়ে। বড় মেয়ে রাজবাড়ী সরকারি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছে। দ্বিতীয় মেয়ে পঞ্চম শ্রেণিতে। আর ছোট দুই মেয়ের বয়স যথাক্রমে ৬ ও ৫ বছর।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন ঈশ্বরগঞ্জ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবীর শাহীন। তিনি আগামী সাত দিনের মধ্যে সড়ক সংস্খারের কাজ শুরুর দাবি জানিয়ে বক্তব্য দেন।
রাজশাহীর বাঘা উপজেলায় দেড় কোটি টাকার মূল্যের একটি প্রাচীন কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রাজশাহীতে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান কার্যালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “আগামী নির্বাচনে জাতীয় সংসদে কুরআনের আইন প্রতিষ্ঠায় যারা অঙ্গীকারবদ্ধ তাদেরকেই বিজয়ী করতে হবে। জনগণ যদি তা করতে ব্যর্থ হয়, দেশ আবারও পশ্চাৎপদ হয়ে পড়বে। এজন্য পাড়া-মহল্লা ও গ্রামে গ্রামে সৎ ও যোগ্য প্রার্থীর পক্ষে গণসচেতনতা তৈরি করতে হবে।”
জানা গেছে, সদর উপজেলার চরাঞ্চলে হুগড়া, কাকুয়া, কাতুলী, মাহমুদনগর এবং সিরাজগঞ্জের চোহালির একটি অংশ এই ব্রিজ দিয়ে যাতায়াত করে থাকেন। টাঙ্গাইলের চারাবাড়ি তোরাবগঞ্জ ধলেশ্বরী নদীর উপর স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর ২০০৬ সালে ১৭০ দশমিক ৬৪২ মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণ করেন।
এদিকে সকাল থেকে আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইল উপজেলার শাহবাজপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে। হাইওয়ে পুলিশের দাবি, সড়ক সংস্কার কাজ এক পাশে চালানোর কারণে যানজট তৈরি হয়েছে।
জীবনের শেষ ইচ্ছার কথা জানতে চাইলে শিল্পী বিমানেষ বিশ্বাস বলেন, তার জীবনের একমাত্র চাওয়া হলো—‘গুরুর স্বপ্ন পূরণের কাজ করতে করতে যদি এই জীবন প্রদীপ নিভে যায়, তবে সেখানেই শান্তি।’
নিহত আবদুল হাকিম উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা এবং ওই এলাকায় তার প্রতিষ্ঠিত হামিম অ্যাগ্রো নামে একটি গরুর খামারের স্বত্বাধিকারী। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আবদুল হাকিম গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হলেও তার দলীয় পদ-পদবির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোটারদের দৃষ্টি আকর্ষণে নানা অভিনব কৌশল অবলম্বন করছেন প্রার্থীরা। কেউ কৃষকের পোশাকে, কেউ আবার পুলিশ অফিসারের সাজে প্রচারণায় অংশ নিচ্ছেন। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে নবাব সিরাজউদ্দৌলার সাজও।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। চট্টগ্রামে এখন টেলিভিশনের সাংবাদিকদের ওপর হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বক্তারা সাংবাদিক সাগর-রুনি দম্পতিসহ দেশে খুন হওয়া সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচারও দাবি করেন।