আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, ৪ পুলিশসহ আহত ১০

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাতে এই হামলায় চারজন পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে গুরুতর আহত মফিজুল মৃধা (৩৮) কে প্রথমে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়; পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন—সদর থানার উপপরিদর্শক (এসআই) জহির উদ্দিন (৪২), আ. রহমান (৪০), কনস্টেবল মো. সাইফুল ইসলাম (২৯) ও মো. মহিবুল্লাহ (৩০)। তাঁদের পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রয়েছে, এলাকায় টহল জোরদার করেছে পুলিশ। এদিকে হামলার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাটের ইজারা ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে এলাকায় সোহাগ মাঝি (৩৫) ও মফিজুল মৃধার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। প্রায় ১০-১২ দিন আগে এ নিয়ে কথাকাটাকাটির জেরে সোহাগ প্রতিপক্ষ ছোট রেজাকে চড়-থাপ্পড় মারে। এর প্রতিশোধ নিতে বুধবার বিকেলে ছোট রেজা ২০-২৫ জনের দলবল নিয়ে সোহাগের ওপর হামলার উদ্দেশ্যে পালপাড়া বাজারে আসে।

সোহাগকে না পেয়ে তারা স্থানীয় এক চা দোকানি তারেকের দোকানে গিয়ে সোহাগকে আশ্রয় না দেওয়ার হুমকি দেয়। খবর পেয়ে সোহাগও তার লোকজন নিয়ে বাজারে আসে। রাত সাড়ে ৯টার দিকে মফিজুল ও ছোট রেজার নেতৃত্বে প্রতিপক্ষ দল বাজারে প্রবেশ করে সোহাগ গ্রুপের কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও সন্ত্রাসী হামলা শুরু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীদের ছোড়া ইটপাটকেল ও অস্ত্রের আঘাতে চার পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ও যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, বাজারের দোকানপাট বন্ধ, রক্তের দাগ এখনো মাটিতে লেগে আছে। স্থানীয়রা ভয়ে মুখ খুলতে চাইছেন না।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, “দুই পক্ষের সংঘর্ষে চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।”

পটুয়াখালী পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বলেন, “ট্রিপল নাইন থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে পুলিশের সদস্যরা আহত হন। ঘটনাটির কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

২ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৩ দিন আগে