শ্রীপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, শীর্ষ সন্ত্রাসী লিটন গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই মামলার আসামি জহিরুল ইসলাম লিটনকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট নাফিজ বিন জামাল রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় গাজীপুর মহানগরীর বিলাসপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

জহিরুল ইসলাম লিটন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। তার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদা দাবি, এবং অস্ত্র আইনে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট নাফিজ বিন জামাল জানান, গ্রেপ্তার জহিরুল ইসলাম লিটন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরামা চৌরাস্তায় চিহ্নিত সন্ত্রাসী। গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১১ টায় বরমীর কায়েতপাড়া এলাকায় চাঁদাবাজীসহ ত্রাসের রাজত্ব বজায় রাখতে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে সাধারণ জনগনের মাঝে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থ ত্যাগ করে। তার এসব কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দা ও এলাকাবাসী ওইদিন রাতেই শ্রীপুর-বরমী সড়কের বরামা চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। এসময় তারা শীর্ষ সন্ত্রাসী জহিরুল ইসলাম লিটনকে গ্রেপ্তারের দাবি জানায়।

তিনি আরো জানান, গত ২৮ আগস্ট রাত ৮টায় চাঁদা আদায়কালে স্থানীয় জনগণ চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী শেখ মামুন আল মুজাহিদ সুমনকে (৩৫) গণপিটুনিতে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সুমনকে গ্রেপ্তার করে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে জহিরুল ইসলাম লিটন ২০-৩০টি মোটরসাইকেলযোগে তার সহযোগী ৪০-৪৫ জন সন্ত্রাসীকে নিয়ে পুলিশের গাড়ি ব্যারিকেড দেয়। এসময় তার লোকজন পুলিশের ওপর হামলা করে সন্ত্রাসী শেখ মামুন আল মুজাহিদ সুমনকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। র‌্যাব ঘটনাটি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে শীর্ষ সন্ত্রাসী জহিরুল ইসলাম লিটন গাজীপুর মহানগরীর বিলাশপুর এলাকায় আত্মগোপনে আছে। এমন সংবাদের র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা বিলাসপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামি জহিরুল ইসলাম লিটনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, র‌্যাব রাত ১০টার দিকে আসামি জহিরুল ইসলাম লিটনকে থানায় সোপর্দ করে। তাকে শুক্রবার (১০ অক্টোবর) গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামে ১৯ বছর আগের শিক্ষার্থী হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

মামলার এজাহারে বলা হয়, ২০০৭ সালের ২৪ জুলাই বিকালে শাওন নগরীর জিইসি মোড়ে ‘সাফ’ নামের সিএ কোচিং সেন্টারে যাবার জন্য বাসা থেকে বের হয়। ওইদিন রাতে নগরীর বাদশা মিয়া সড়কে তার গামছা পেঁচানো লাশ উদ্ধার করে পুলিশ।

২ দিন আগে

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে কোনাবাড়ী এলাকায় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

২ দিন আগে

রাজশাহীতে ভুয়া পরিচয়ে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা, যুবকের জরিমানা-কারাদণ্ড

রাজশাহীতে একটি পেট্রোল পাম্পে ভুয়া পরিচয় ব্যবহার করে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা করার অপরাধে তৌহিদুর রহমান (২৯) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে ছয় মাসের কারাদণ্ডও দেওয়া হয়েছে।

২ দিন আগে

গেটে তালা দেওয়াতেই মৃত্যুপুরীতে পরিণত হয় কদমতলীর লাইটার কারখানা

এ অগ্নিকাণ্ড ছাপিয়ে সামনে এসেছে কারখানা কর্তৃপক্ষের নিষ্ঠুরতার অভিযোগ। প্রত্যক্ষদর্শী ও বেঁচে ফেরা শ্রমিকদের দাবি, আগুন লাগার পর তাদের বাইরে বের হতে না দিয়ে মূল ফটক তালাবদ্ধ করে দেওয়া হয়েছিল। আর সে কারণেই তারা কারখানা থেকে বের হতে পারেননি, দগ্ধ হয়ে তাদের পাড়ি জমাতে হয়েছে না ফেরার দেশে।

২ দিন আগে