রাজশাহী ব্যুরো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, “দুনিয়ার কল্যাণের সঙ্গে আখিরাতের কল্যাণ নিশ্চিত করতে কাজ করছে জামায়াতে ইসলামী। এ দেশের মানুষের প্রকৃত কল্যাণ ও মুক্তির জন্য ছাত্র–জনতার বিপ্লবে অর্জিত এই নতুন বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে জামায়াতকেই বেছে নিতে হবে। ইসলামকে রাষ্ট্র থেকে বাদ দেওয়ায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে অশান্তি সৃষ্টি হয়েছে। মুসলমানদের এই বাংলাদেশে আল্লাহর আইন ছাড়া সুবিচার কখনোই প্রতিষ্ঠিত হবে না।”
বুধবার (৮ অক্টোবর) সকালে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডমালা পৌরসভা জামায়াতে ইসলামী আয়োজিত দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “আগামী নির্বাচনে জাতীয় সংসদে কুরআনের আইন প্রতিষ্ঠায় যারা অঙ্গীকারবদ্ধ তাদেরকেই বিজয়ী করতে হবে। জনগণ যদি তা করতে ব্যর্থ হয়, দেশ আবারও পশ্চাৎপদ হয়ে পড়বে। এজন্য পাড়া-মহল্লা ও গ্রামে গ্রামে সৎ ও যোগ্য প্রার্থীর পক্ষে গণসচেতনতা তৈরি করতে হবে।”
তিনি আরও বলেন, দেশের মানুষকে কুরআনের আইনের পথে আহ্বান জানানো প্রত্যেক নাগরিকের দায়িত্ব।
জামায়াতের স্থানীয় কমিটির নেতাদের উদ্দেশে তিনি বলেন, “নিষ্ঠার সঙ্গে দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে।”
কর্মশালায় সভাপতিত্ব করেন পৌর আমীর অধ্যাপক আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, জেলা নায়েবে আমীর মো. মইনুল হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ড. মো. ওবায়দুল্লাহ, উপজেলা আমীর মাওলানা আলমগীর হোসেন, নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুর রহিম ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল কাদের প্রমুখ।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
২ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে
শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ দিন আগে