ঘরে ঢুকে মা-মেয়েকে গলা কেটে হত্যা, ৩০ ভরি অলংকার লুট

লক্ষ্মীপুর প্রতিনিধি
বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জে ঘরে ঢুকে মা-মেয়েকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। ছবি: রাজনীতি ডটকম

লক্ষ্মীপুরের রামগঞ্জে ঘরে ঢুকে মা-মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ঘরে থাকা প্রায় ৩০ ভরি সোনার অলংকার লুট করে নিয়ে গেছে ঘাতকরা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে কোনো এক সময়ে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মঙ্গল বাড়িতে এ হত্যাকাণ্ডটি ঘটে।

নিহতরা হলেন রামগঞ্জের সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম (৫৫) ও তার মেয়ে তানহা আক্তার মীম (১৯)। মীম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়তেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়ির পুরুষ সদস্যরা বাজারে ছিলেন। সেই সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করে। এরপর তারা প্রায় ৩০ ভরি সোনার অলংকারসহ অন্যান্য মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়। বাজার থেকে পরিবারের সদস্যরা বাড়িতে গিয়ে মরদেহ বাসার মেঝেতে পড়ে থাকতে দেখেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বলেন, মা-মেয়েকে হত্যার ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল আছি। সোনার অলংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ঘাতকরা।

সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক বলেন, কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম ঘটনাস্থল যাচ্ছে।

এর আগে গত ১৩ মে রাতে একই উপজেলার একই ইউনিয়নের কালুপুর গ্রামের ক্বারী সাহেবের বাড়িতে ঘরে ঢুকে তাজিয়া বেগম (৬৫) নামে এক নারীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বাগেরহাটে মা-ছেলে ও নানিকে হত্যা, গ্রেপ্তার ৩

বাগেরহাটের কচুয়ায় মা, ছেলে ও নানিকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পরকীয়ার সম্পর্ক নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি পুলিশের।

২০ ঘণ্টা আগে

ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা লুট, ৩ অবসরপ্রাপ্ত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৯

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা লুটের ঘটনায় তিন অবসরপ্রাপ্ত সেনাসদস্যসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে কয়েকজন আগে র‍্যাবেও কর্মরত ছিলেন। রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

১ দিন আগে

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে দুর্ঘটনাটি ঘটে।

১ দিন আগে

সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের

গুরুতর আহত ইভানকে স্থানীয়রা উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

২ দিন আগে
Advertisement