ঈশ্বরগঞ্জে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ২৩: ১০

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরশহরের চৌরাস্তা মোড় থেকে আঠারবাড়ী পর্যন্ত আঞ্চলিক সড়কের বেহাল দশা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার বিভিন্ন পেশার লোকজন।

আজ বুধবার সকাল ১১টা থেকে প্রায় ঘন্টাব্যাপি বেহাল সড়কটির দুপাশে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী।

পৌরশহরের ভেতর দিয়ে যাওয়া সড়কটি হাসপাতালে যাওয়ার জন্য ব্যবহার করে থাকেন শহর ও উপজেলার বিভিন্ন এলাকার লোকজন। খনাখন্দ থাকায় দূরপাল্লার যানবাহন ও হাসপাতালগামী রোগীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন ।

খোঁজ নিয়ে জানা যায়, ঈশ্বরগঞ্জ থেকে আঠারবাড়ি পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় ১৫ কিলোমিটার।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে কিলোমিটার সড়ক নির্মাণ প্রকল্পের কাজ পায় ‘তাহের ব্রাদার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানটি ১২ কিলোমিটার সড়ক নির্মাণকাজ শেষ করে। কিন্তু জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতায় শহরের চৌরাস্তা মোড় থেকে নয়শিমুল পর্যন্ত ২ কিমি ও সোহাগী ইউনিয়নের সোহাগী বাজার রেলক্রসিং থেকে বগাপুতা সেতু পর্যন্ত এক কিলোমিটার সড়কের নির্মাণকাজ সম্পন্ন করতে পারেনি। তা থেকেই দুর্ভোগের শুরু। যা গত চার বছর ধরে চলছে। তিন কিলোমিটার সড়ক বর্তমানে অসংখ্য গর্ত আর খানাখন্দে পরিপূর্ণ হয়ে আছে।

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসাইন জানান, সড়কের বেহাল অবস্থার কারণে হাসপাতালে আসা রোগীদের নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে।

মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন ঈশ্বরগঞ্জ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবীর শাহীন। তিনি আগামী সাত দিনের মধ্যে সড়ক সংস্খারের কাজ শুরুর দাবি জানিয়ে বক্তব্য দেন।

এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি। তিনি জমি অধিগ্রহণের টাকা জমির মালিকদের পরিশোধ করে দ্রুত সড়কের সংস্কার কাজ শুরু করার দাবি জানান।

এছাড়া মানববন্ধনে যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা সভাপতি মুফতি হাবিবুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

ঈশ্বরগঞ্জ সওজ-এর উপসহকারী প্রকৌশলী আব্দুস সালাম বলেন, সড়কের ভূমি অধিগ্রহণের ৮ ধারা কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। আশা করছি, আগামী এক সপ্তাহের মধ্যেই নির্মাণ কাজ শুরু হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

২ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৩ দিন আগে