রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোটারদের দৃষ্টি আকর্ষণে নানা অভিনব কৌশল অবলম্বন করছেন প্রার্থীরা। কেউ কৃষকের পোশাকে, কেউ আবার পুলিশ অফিসারের সাজে প্রচারণায় অংশ নিচ্ছেন। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে নবাব সিরাজউদ্দৌলার সাজও।
আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এলাকায় ঢোলের শব্দে ভেসে আসছিল এক রাজকীয় কণ্ঠস্বর। কাছে গিয়ে দেখা যায়—মাথায় মুকুট, গায়ে নবাবি পোশাক পরে শিক্ষার্থীদের হাতে লিফলেট দিচ্ছেন এক প্রার্থী। তিনি ছাত্রদল-সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী আব্দুল্লাহ আল কাফী।
কাফী বলেন, “সংস্কৃতি শুধুই প্রমোদের বিষয় নয়, সমাজের দর্পণও বটে। নবাব সিরাজউদ্দৌলা ছিলেন অবিভক্ত বাংলার শেষ স্বাধীন নবাব। তাঁর দেশপ্রেম, প্রতিরোধ ও আত্মত্যাগের চেতনা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা।”
তিনি আরও বলেন, “বর্তমান সংস্কৃতির ওপর নতুন করে একধরনের ‘লর্ড ক্লাইভীয়’ আধিপত্য দেখা যাচ্ছে। সেই প্রতিরোধের প্রতীক হিসেবেই নবাবের সাজে প্রচারণায় নেমেছি। সিরাজউদ্দৌলা পলাশীর যুদ্ধে হেরে গেলেও আমি চাই না এই নির্বাচনে হারি। নির্বাচিত হতে পারলে ক্যাম্পাসে মুক্ত ও প্রগতিশীল সংস্কৃতির চর্চা জোরদার করব।”
পূজার ছুটির পর বিশ্ববিদ্যালয় খুলে যাওয়ার পর থেকেই রাকসু নির্বাচনের আমেজ ফিরে এসেছে ক্যাম্পাসে। প্রার্থীদের পোস্টার, মিছিল আর নানা কৌশলের প্রচারে মুখর হয়ে উঠেছে শিক্ষাঙ্গন।
সর্বশেষ তফসিল অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
২ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে
শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ দিন আগে