টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল সদর উপজেলার টাঙ্গাইল-তোরাবগঞ্জ সড়কের এলাংজানী নদীর ওপর নির্মিত এসডিএস সেতুর অ্যাপ্রোচ অংশ ধসে পড়েছে। এতে টাঙ্গাইল-তোরাবগঞ্জ সড়কে যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) মধ্যরাতে সেতুর পশ্চিম পাশের অ্যাপ্রোচ হঠাৎ ধসে পড়লে ওই এলাকার অন্তত ২০-২৫ গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েন। এতে পশ্চিম টাঙ্গাইলের কয়েকটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
অপরদিকে দুর্ঘটনার খবর পেয়ে ভোরে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ঘটনাস্থলে উপস্থিত হন।
জানা গেছে, সদর উপজেলার চরাঞ্চলে হুগড়া, কাকুয়া, কাতুলী, মাহমুদনগর এবং সিরাজগঞ্জের চোহালির একটি অংশ এই ব্রিজ দিয়ে যাতায়াত করে থাকেন। টাঙ্গাইলের চারাবাড়ি তোরাবগঞ্জ ধলেশ্বরী নদীর উপর স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর ২০০৬ সালে ১৭০ দশমিক ৬৪২ মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণ করেন।
স্থানীয়রা জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে যমুনার শাখা নদী এলাংজানী নদীতে পানি বৃদ্ধি পেয়ে তীব্র স্রোত তৈরি হয়। এতে সেতুর পশ্চিম পাড়ের মাটি ধসে গিয়ে অ্যাপ্রোচ অংশ ভেঙে পড়ে। ফলে তোরাবগঞ্জ, চারাবাড়িসহ অন্তত ২০-২৫ গ্রামের মানুষকে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে। ধসের পর থেকে ছোট-বড় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
স্থানীয় আব্দুর রশীদ বলেন, সেতুটি নির্মাণের পর থেকেই তিনবার সেতুর অ্যাপ্রোচ ভেঙে গেছে। এই সেতুর নিজ দিয়ে শুকনো মৌসুমে বালু উত্তোলন করে থাকেন। যার ফলে বর্ষা মৌসুমে অ্যাপ্রোচ বারবার ভেঙে পড়ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া বলেন, ভোরে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করছি। কারণ যেহেতু ঘটনাস্থলে আশেপাশে কোনো ব্রিজ অথবা বিকল্প পারাপারের ব্যবস্থা নেই। তাই বিষয়টি আমরা সবার সমন্বয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।
এ সময় বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, পশ্চিম টাঙ্গাইলের লক্ষাধিক মানুষের দুর্ভোগ লাঘবের জন্য দ্রুত ব্রিজের কাজ করার জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছি।
তিনি আরও বলেন, খবর পেয়ে ভোরে সরেজমিনে পরিদর্শন করেছি। সেখানে দেখা গেছে ব্রিজের পশ্চিম পাশে শতশত মানুষ শহরের আসার জন্য সিএনজি অটোরিকশা নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের যোগাযোগের জন্য দ্রুত বিকল্প হিসেবে ব্যবস্থা নেওয়া হবে বলে এমনটি কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে।
জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বলেন, স্থায়ীভাবে সমাধান না করলে প্রতিনিয়ত এই ভোগান্তি হবে। যে পর্যন্ত এই রাস্তার সংস্কার কাজ শুরু না হবে সে পর্যন্ত আমরা জামায়াতের লোকজন অবস্থান করব।

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।
১ দিন আগে
নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।
১ দিন আগে
দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।
২ দিন আগে
মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
২ দিন আগে