লাটার সঙ্গে সংঘর্ষে পথচারী ও মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরা প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১২: ২৬

মাগুরার শালিখা উপজেলায় মোটরসাইকেল ও লাটার (ইঞ্জিনচালিত তিন চাকার যান) সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক যুবক।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে উপজেলার তালখড়ি ইউনিয়নের সাতনা ফুরিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন মোটরসাইকেল আরোহী আবু হুরাইরা (২২) অন্যজন অজ্ঞাত পথচারী।

নিহত আবু হুরাইরা শালিখার চতুরবাড়িয়া গ্রামের বাকের বিশ্বাসের ছেলে।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন রিফাত বিশ্বাস (১৮) নামে এক যুবক। তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আবু হুরাইরার চাচা টিটো বিশ্বাস বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে আড়পাড়া বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি চতুরবাড়িয়া যাচ্ছিলেন তারা। পথে তালখড়ি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাটা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার ভাতিজা আবু হুরাইরা এবং অজ্ঞাত এক পথচারী নিহত হন।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি মিয়া বলেন, তাদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত পথচারীর পরিচয় জানতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। দুর্ঘটনায় সংশ্লিষ্ট যানবাহন জব্দ করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

২ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৩ দিন আগে