রাজশাহীর যৌন ও চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) সামনে ‘নিপীড়ন ও বৈষম্যের শিকার চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ’-এর ব্যানারে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই সড়কে যাতায়াত করা যাত্রী ও চালকেরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম সবুজের (২৫) মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সদ্য সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সর
ত্রাণ সচিব বলেন, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টিই আছে। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪৯ লাখ ৩৮ হাজার ১৫৯ জন। ক্ষতিগ্রস্ত পরিবার ৯ লাখ ৪৪ হাজার ৫৪৮টি।
এর আগে, বৃহস্পতিবার বৃষ্টি থেমে যাওয়ায় কাচালং নদীর পাহাড়ি ঢলও কমে যায়। ফলে বাঘাইহাট-সাজেক সড়কের তলিয়ে যাওয়া তিন স্থানের পানি কমে গিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। এরপর গত তিন দিনে আটকে পড়া ২৬০ জন পর্যটক খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেন।
নরসিংদীর মাধবদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মাদরাসাছাত্র মো. সুমন রহমান অনিক (২১) মারা গেছেন। ৩৫ দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ে শুক্রবার (২৩ আগস্ট) মারা যান তিনি।
জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদের বিরুদ্ধে ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। তাঁরা দুজনেই আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য।
সাভারে বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থী আব্দুল আহাদ সৈকত (১৭) নামের শিক্ষার্থী নিহতের ঘটনায় শেখ হাসিনা ও কাদেরসহ মোট ১২৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে।
কাপ্তাই হ্রদের পানি বেড়ে ডুবে গেছে সিম্বল অব রাঙামাটি খ্যাত পর্যটনের ঝুলন্ত সেতু। শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকে ঝুলন্ত সেতু দিয়ে পারাপারে সাময়িক সময়ের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।
বাঁধে আশ্রয় নেওয়া গীতা রানী বলেন, ‘বাঁধ ভাঙার খবর পেয়ে আমি দ্রুত বাচ্চাকে নিয়ে পাড়ে উঠে আসি। ঘর থেকে কিছুই নিয়ে আসতে পারিনি। যা ছিল পানিতে ভেসে গেছে।’
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সিমেন্টবোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে দেশের ১২টি জেলা বন্যায় প্লাবতি হয়েছে। ভারী বৃষ্টিপাত ও প্রবল স্রোতের কারণে বন্যার পানিতে ডুবে, পাহাড় ধসে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গত ১৯ আগস্ট থেকে বৃহস্পতিবার পর্যন্ত ১২ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও চার জনের বেশি।
ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক তলিয়ে গেছে। ফেনীর মহিপাল থেকে লালপুল পর্যন্ত এলাকায় রাস্তায় পানি থাকায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
ছয় বছরের ছোট্ট ইহান। এই বয়সেই প্লাস্টিকের ব্যাংকে তিন বছর ধরে জমানো সব টাকা বন্যার্তদের জন্য দান করে ভালোবাসা কুড়াচ্ছে ছোট্ট এ শিশু।
জানা যায়, সায়দাবাদ বাজার দখল নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের আইল্লার বাড়ির হানিফ মাস্টার ও ফিরোজ মেম্বারের মধ্যে বিরোধ ছিল। এর জেরে গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত উপজেলার শ্রীনগরের সায়দাবাদ এলাকায় দুপক্ষের সমর্থকদের মধ্যে টেঁটা ও বন্দুকযুদ্ধ চলে।
স্থানীয়দের বরাত দিয়ে নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, বুধবার রাতে মাছ মারতে গিয়ে স্থানীয় একটি সেতুর নিচে তলিয়ে যান নাঙ্গলকোটের দাউদপুর এলাকার কেরামত আলী। প্রবল স্রোতে হারিয়ে গেলে স্থানীয় লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে একটু দূরে তার ম
রাজশাহীর চারঘাট উপজেলার জোতকার্তিক আদর্শ গ্রামে ইফতার নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত খোকন আলী হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন।