ইফতার নিয়ে বিরোধের জেরে হত্যা : রাজশাহীতে ৯ জনের যাবজ্জীবন

রাজশাহী ব্যুরো

রাজশাহীর চারঘাট উপজেলার জোতকার্তিক আদর্শ গ্রামে ইফতার নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত খোকন আলী হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

এই মামলায় ২৭ জনকে আসামি করা হলেও একজন জামিনে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। বাকি ২৬ জনের মধ্যে ৯ জনকে যাবজ্জীবন ও ৫ হাজার করে অর্থদণ্ড দেওয়া হবে। বাকি ১৭ জনকে বেকসুর খালাস দেন আদালত।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- জিয়ারুল ইসলাম, মো. রণি, শাজাহান আলী ওরফে সাজু, মিলন আলী, সেকেন্দার আলী, হায়দার আলী মোল্লা, ইমরান আলী, আশরাফ আলী ও ফারুক হোসেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ২০২২ সালের ৬ রমজান বিকেলে চারঘাটের নন্দনগাছী ইউনিয়নের এক মসজিদ কমিটির ইফতার নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে খোকন আলী নিহত হন। এদিন আরও ৯ জন আহত হয়েছিলেন। ওই হত্যা মামলায় ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ভুক্তভোগীদের আঘাত করার কারণে অতিরিক্ত ১-৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ডের রায়ও দিয়েছেন ট্রাইব্যুনাল।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৯ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

২১ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

২১ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১ দিন আগে