শিক্ষার্থী হত্যার অভিযোগ

রাজশাহীর সাবেক মেয়র লিটনসহ ৩০০ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহী ব্যুরো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম সবুজের (২৫) মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সদ্য সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ ৩০০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে এজাহারে ৪২ জনের নাম উল্লেখ আছে।

শুক্রবার (২৩ আগস্ট) রাতে রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানায় এ মামলা দায়ের করেন নিহতের বাবা মাইনুল হক (৬০)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট নগরীর শাহ মখদুম কলেজ এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম সবুজ।

মামলার অন্যতম আসামিরা হলেন- রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত, যুবলীগ নেতা জহিরুল হক রুবেল, নগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সিয়াম, সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, ২৪ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আরমান আলী, ২২ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, ১৪ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, সাবেক মেয়র লিটনের পিএস আব্দুল ওহেদ থান টিটু, রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নাইম, ছাত্রলীগ নেতা রোজেল, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আসাদুল্লাহিল গালিব, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, নগর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান বিপ্লব, হরিয়ান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জেবর আলী, কাটাখালীর সাবেক পৌর মেয়র আব্বাস আলী, পবা উপজেলার সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু, ইয়াসিন আলী, গোদাগাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান বেলাল হোসেন সোহেল প্রমুখ। এছাড়াও মামলায় আরও ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, সাকিব আনজুম সবুজের মৃত্যুর ঘটনায় তার বাবা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। সেটি আমরা গ্রহণ করেছি। এতে ৪২ জনের নাম উল্লেখ করে ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলা তদন্ত করে আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন নগরীর নগরীর শাহ মখদুম কলেজ এলাকায় আলুপট্রি মোড়ে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় ধাওয়া খেয়ে পালাচ্ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়য়ের শিক্ষার্থী সাকিব আনজুম সবুজ। তিনি শাহ মখদুম কলেজ সংলগ্ন একটি বাড়িতে আশ্রয় নিলে সেখানেই তার গলায় ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৯ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

২১ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

২১ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১ দিন আগে