প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক তলিয়ে গেছে। ফেনীর মহিপাল থেকে লালপুল পর্যন্ত এলাকায় রাস্তায় পানি থাকায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
ঢাকা থেকে চট্টগ্রামমুখী যাত্রীরা শুক্রবার (২২ আগস্ট) সকালে চৌদ্দগ্রামে আটকা পড়ে। পরবর্তীতে ফেনীর মহিপাল পর্যন্ত আসার পর রাস্তায় পানি থাকায় আর সামনের দিকে অগ্রসর হওয়া যাচ্ছে না। ফলে মহীপাল থেকেই ফেরত যাচ্ছে যাত্রীরা।
ঢাকা থেকে চট্টগ্রামের আসার পথে রাস্তায় চৌদ্দগ্রাম থেকে মহীপাল পর্যন্ত গাড়ির দীর্ঘসারি। আবার মহীপালের পরও চট্টগ্রামের দিকে কোনো গাড়ি চলাচল করছে না। রাস্তায় পানি থাকার কারণে সব গাড়ি দাড়িয়ে আছে। ফেনী থেকে কোনো গাড়ি মিরসরাই আসছে না। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিনের বৃষ্টিতে ফেনী ও নোয়াখালীতে প্রলয়ঙ্করী বন্যা দেখা দিয়েছে। মহাসড়কের নিচে গ্রামগুলো পানির নিচে। সারা দেশ থেকে মানুষ উদ্ধারে ঝাপিয়ে পড়েছে। ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের পূর্বাঞ্চলে প্রলয়ঙ্করী এই বন্যা। বৃষ্টি না কমা পর্যন্ত বন্যার পানি নেমে যাওয়ার কোনো লক্ষণ নেই।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত শিশুদের নাম-পরিচয় প্রকাশ করেনি।
১২ ঘণ্টা আগে
বন্ধুদের এমন অভিনব উদ্যোগকে ঘিরে অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। অনেকেই বিষয়টিকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন। অতিথিদের মাঝে হাস্যরস আর আলোচনা— দুটিই ছিল চোখে পড়ার মতো।
১৭ ঘণ্টা আগে
বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসন। উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম (বাদশা) ধানের শীষ, জামায়াতের আবিদুর রহমান (সোহেল) দাঁড়িপাল্লা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার ফুলকপি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২০ ঘণ্টা আগে
জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পোকরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাউজদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, করদি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পাঁচটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিম্নমানের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে।
১ দিন আগে