প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার গোমতী নদীর বেড়িবাঁধ ভাঙার পর আবার গোমতীর পাড়েই আশ্রয় নিয়েছে শত শত পরিবার।
শুক্রবার (২২ আগস্ট) সকালে সরেজমিনে দেখা যায়, বুড়বুড়িয়া ও আশপাশের গ্রামের অন্তত ৫০০ পরিবার গবাদি পশু, হাঁস মুরগি ও অন্যান্য মালামালসহ আশ্রয় নিয়েছে বাঁধের উপরেই। হঠাৎ বাঁধ ভেঙে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। কোনরকম ছাউনি টানিয়ে থাকার ব্যবস্থা করেছেন। নদীর পাড়ের বুড়বুড়িয়া থেকে ভান্তি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে মানুষ আশ্রয় নিয়েছেন। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব মানুষগুলোর চোখে মুখে বিরাজ করছে অজানা আতঙ্ক।
বাঁধে আশ্রয় নেওয়া গীতা রানী বলেন, ‘বাঁধ ভাঙার খবর পেয়ে আমি দ্রুত বাচ্চাকে নিয়ে পাড়ে উঠে আসি। ঘর থেকে কিছুই নিয়ে আসতে পারিনি। যা ছিল পানিতে ভেসে গেছে।’
তার ভাষ্য, যাদের ঘরে শিশু কিংবা বয়োবৃদ্ধ মানুষ ছিলেন তারা কেউই ঘর থেকে কোনো মালামাল নিয়ে আসতে পারেননি।
মাঠে আশ্রয় নেওয়া শামসু মিয়া বলেন, ‘আমাদের চিন্তায়ও ছিল না গোমতী নদীর বাঁধ এদিক দিয়ে ভেঙে যাবে। নদীর অন্যান্য স্থানগুলোতে ফাটল ছিল। কিন্তু রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ শুনি আমাদের এদিক দিয়ে বাঁধ ভেঙে গেছে। তাড়াহুড়ো করে পরিবারের সদস্যদের নিয়ে নদীর পাড়ে উঠে এসেছি।’
স্বেচ্ছাসেবী জাবের হোসেন বলেন, ‘ভাঙনের পর থেকেই গ্রামগুলোতে আমরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি। এখনও অন্তত ৩০ শতাংশ মানুষ আটকা পড়ে আছেন। তাদের বেশিরভাগই নারী ও বৃদ্ধ। তাদেরকে উদ্ধার করতে নৌকা ও স্পিডবোটের দরকার। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। জেলা প্রশাসনের সহায়তা প্রয়োজন।’
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পংকজ বড়ুয়া বলেন, ‘দুর্গত এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। বন্যা কবলিতদের জন্য শুকনো খাবার, স্যালাইন, ঔষধ মজুদ আছে।’

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
১০ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১ দিন আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
১ দিন আগে