রাঙামাটি প্রতিনিধি

কাপ্তাই হ্রদের পানি বেড়ে ডুবে গেছে সিম্বল অব রাঙামাটি খ্যাত পর্যটনের ঝুলন্ত সেতু। শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকে ঝুলন্ত সেতু দিয়ে পারাপারে সাময়িক সময়ের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।
এর আগে বৃহস্পতিবার মধ্যরাত থেকে পানি বেড়ে সেতু ডুবে যায়। প্রায় ৬ ইঞ্চি পানির নিচে সেতুর পাটাতন। সেতু ডুবে যাওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সেতুতে পর্যটকদের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে পর্যটনে প্রবেশের টিকিটও। নষ্ট হয়ে যাওয়া সেতুর পাটাতন মেরামতের কাজ করছে কর্তৃপক্ষ।
কাপ্তাই হ্রদে আজ পানি রয়েছে ১০৫ দশমিক ৮৪ মিনস সি লেভেল। হ্রদে পানি বেশি থাকায় কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। বর্তমানে ২১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এবারের বন্যায় জেলার বাঘাইছড়ি উপজেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় দশ হাজারের মতো মানুষ পানিবন্দি রয়েছে। তবে আজ থেকে পানি কমতে শুরু করেছে। বন্যা পরিস্থিতি উন্নতির দিকে।
বন্যাদুর্গতদের মাঝে সেনাবাহিনী এবং স্থানীয় বিএনপির নেতারা খাবার সরবরাহ করছেন। এই উপজেলার পর্যটন নগরী সাজেকের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা সচল হয়েছে। যদিও অনেক পর্যটক নৌকাযোগে পার হয়ে সাজেক ছেড়ে গেছেন।
বন্যায় লংগদু উপজেলার নিম্ন এলাকার বাসিন্দারা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। পানি নেমে গেলেও দীঘিনালার মেরুং সড়কে পানি থাকায় খাগড়াছড়ির সাথে যোগাযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে। গতকাল বিকেলে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের কুকুরমারা এলাকায় চেঙ্গী নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১১ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৩ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৩ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১৪ ঘণ্টা আগে