প্রতিবেদক, রাজনীতি ডটকম

ছয় বছরের ছোট্ট ইহান। এই বয়সেই প্লাস্টিকের ব্যাংকে তিন বছর ধরে জমানো সব টাকা বন্যার্তদের জন্য দান করে ভালোবাসা কুড়াচ্ছে ছোট্ট এ শিশু।
শুক্রবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে ইহান তার জমানো সব টাকা বন্যার্তদের জন্য দান করে দেয়।
তবে ইহানের টাকার পরিমাণ কত, তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কালেকশন বুথ থেকে প্রকাশ করা হয়নি।
ঢাবির লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ইবরাহীম মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে এক পোস্টে লেখেন, ‘ছয়/সাত বছরের পিচ্চি ইহান। গত ৩ বছরে জমানো তার সব টাকা প্লাস্টিকের ব্যাংকসহ টিএসসির ত্রাণ সংগ্রহ বুথে দিয়ে দিচ্ছে বন্যার্তদের পাশে দাঁড়াবে বলে! এই বাংলাদেশটা মনে হয় জিতে গেছে। এমন বাংলাদেশ কেউ আর কখনোই দেখেনি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক এ বি জুবায়ের ছোট ইহানের ছবি ফেসবুক পোস্টে দিয়ে লেখেন, ‘যা কিছু সুন্দর। তিন বছর ধরে প্লাস্টিকের ব্যাংকে জমানো সব টাকা নিয়ে টিএসসিতে হাজির ৭ বছরের ইহান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সংগ্রহ বুথের মাধ্যমে এ টাকা সে পৌঁছে দিতে চায় বন্যার্তদের সাহায্যে।’
মন্তব্যের ঘরে আশরাফুল ইসলাম লিখেন, ‘সাবাস বেটা! মানবতার কাণ্ডারি হবি বড় হয়ে। দুর্নীতি আর বৈষম্যের সঙ্গে আপস করবি না কখনো। তোর দেশ তুই তোর মতো করে গড়ে নিবি; পেছনে আছি আমরা লাখো পিতা।’

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
১১ ঘণ্টা আগে
নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।
১২ ঘণ্টা আগে
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
১৫ ঘণ্টা আগে