ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কি.মি যানজট

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই সড়কে যাতায়াত করা যাত্রী ও চালকেরা।

সরজমিন দেখা যায়, মহাসড়কের মিরসরাই অংশে ঢাকামুখী লেনের মিরসরাই সদর থেকে ফেনীর লালপোল পর্যন্ত হাজার হাজার গাড়ি আটকা পড়ে আছে। বৃহস্পতিবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত ঠাঁই দাঁড়িয়ে যাত্রীবাহী বাস, ট্রাক, মাইক্রো, তেলবাহী গাড়ি, মালবাহী লরি, কাভার্ডভ্যান। এসময় উল্টোপথে ত্রাণবাহী, স্বেচ্ছাসেবী ও আইনশৃঙ্খলা নিয়োজিত গাড়ি যাওয়ার জন্য সহযোগিতা করছেন স্বেচ্ছাসেবীরা।

খোঁজ নিয়ে জানা যায় , বৃহস্পতিবার থেকে মহাসড়কের ফেনীর লালপোল অংশে শুক্রবার সকাল থেকে ফেনীর খাইয়ারা রাস্তার মাথায় তীব্র পানির স্রোত বৃহস্পতিবার থেকে ফেনী-চৌদ্দগ্রাম কুমিল্লা পর্যন্ত অপর দিকে ফেনী মিরসরাইয়ের বড়তাকিয়া পর্যন্ত তীব্র যানজট তৈরি হয়েছে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার দুপুর পর্যন্ত সড়কে পানি দেখা গেছে।

চট্টগ্রাম বউবাজার এলাকার ট্রাকচালক আমির হোসেন বলেন, ঢাকা যাওয়ার পথে বৃহস্পতিবার রাত ৩টা থেকে মিরসরাই ঠাকুর দিঘী বাজারে টানা ২৭ ঘণ্টায় গাড়িতে আটকা আছি।

তৃষা পরিবহের চালক আজিম হোসেন বলেন, প্রায় ১৯ঘণ্টা বারিয়ারহাট বাজারে আটকা আছি। কোনো খাবার পাচ্ছি না। হোটেল, খাবারের দোকান সব বন্ধ। কখন কুমিল্লায় যাবো চিন্তায় আছি।

ফয়সাল আহম্মেদ নামে এক যাত্রী জানান, শুক্রবার বিকাল তিনটায় বাসে উঠেছি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ৩৫ কিমি বিএসআরএম পর্যন্ত আসলাম শনিবার ৯টায়।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি সোহেল সরকার জানান, হঠাৎ বন্যার পানিতে অনেক স্থানে রাস্তা তলিয়ে গেছে। গাড়ি চলাচল করতে পারছে না।

পানি কমলে এই যানজট পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানান তিনি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

১ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে