ডেস্ক, রাজনীতি ডটকম

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আবারও নগর ভবন ঘেরাও করে বিক্ষোভে নেমেছেন তার সমর্থকরা।
রোববার (১ জুন) সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা নগর ভবনের মূল ফটকের সামনে জড়ো হন। পরে ভবনের নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
নগর ভবনের মূল ফটকসহ সব ভবনে তালা ঝুলিয়ে দেওয়ায় ডিএসসিসির সব ধরনের নাগরিক সেবা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। জন্ম-মৃত্যু নিবন্ধন, হোল্ডিং ট্যাক্স পরিশোধ, ট্রেড লাইসেন্স নবায়নসহ গুরুত্বপূর্ণ সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন সাধারণ মানুষ।
আন্দোলনকারীরা স্লোগান দিচ্ছেন, ‘ইশরাক তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শপথ নিয়ে টালবাহানা মানব না’, ‘ইশরাক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’।
বিক্ষোভকারীরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে গত দুই দিন আন্দোলনে বিরতি থাকলেও এটি অব্যাহত থাকবে। তাদের দাবি, যতদিন ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দিয়ে শপথ পড়ানো না হবে, ততদিন তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
গত ১৪ মে থেকে নগর ভবনে টানা অবস্থান ও কর্মবিরতি পালন করছেন ইশরাক সমর্থকরা। এর আগে গত সপ্তাহে দুই দিন যমুনার সামনেও কর্মসূচি পালন করেন তারা।
উল্লেখ্য, গত ২৭ মার্চ নির্বাচনি ট্রাইব্যুনাল ও ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে রায় দেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন থেকে তার গেজেট প্রকাশ করা হলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় এখনো শপথ অনুষ্ঠানের কোনো উদ্যোগ নেয়নি।
সবশেষ ৩০ মে আপিল বিভাগ ইশরাক হোসেনকে শপথ না পড়ানো নিয়ে করা আপিল খারিজ করে দেয়। ফলে আইনগত বাধা নেই বলেও দাবি করছেন বিএনপি নেতারা।

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
১ দিন আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা-বোনসহ এক ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত পরিবারের আরেক মেয়েকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে আটক করে পিটিয়ে আহত করেছে স্থানীয়রা।
১ দিন আগে
এর মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেছে। আর চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে চারটি। দুটি ট্রেন দুই লাইনে দুর্ঘটনার কবলে পড়লে আপ ও ডাউন উভয় লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
২ দিন আগে
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।
২ দিন আগে