নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলার উত্তর দমদমা এলাকায় ধর্ষণচেষ্টা মামলায় পান্না সরকার (৩৬) নামে এক যুবদল নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (৩১ মে) দুপুরে পুলিশ তাকে চালান দিলে এ আদেশ দেন আদালত। এর আগে শুক্রবার (৩০ মে) রাতে সেনাবাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার পান্না সরকার সিংড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং আগামী পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী।
ভুক্তভোগী নারী ও পরিবারের অভিযোগ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, পান্নার সহযোগী একই এলাকার ফজলুর রহমানের ছেলে শাকিল আহমেদের (৩০) সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক ছিল। এরই ধারাবাহিকতায় শাকিলের বিরুদ্ধে ভুক্তভোগী নারী গত প্রায় দুই মাস আগে সিংড়া থানায় ধর্ষণ মামলা করেন। ওই মামলার জামিনে এসে শাকিল তাকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি দিলেও তিনি মামলা প্রত্যাহার করেননি। পরে শুক্রবার রাতে তিনি বাথরুমের যাওয়ার সময় শাকিল ও পান্না জাপটে ধরে ধর্ষণচেষ্টা করেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন বের হলে অভিযুক্তরা পালিয়ে যান।
পরে তিনি সিংড়া আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ দিলে পান্নাকে গ্রেপ্তার করে সিংড়া থানায় সোপর্দ করে।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় অধিবাসী ও কাউন্সিলর প্রার্থী মুনছুর মোহরী শাকিলের বাবার বরাতে জানান, ওই মেয়ে শাকিলের সঙ্গে প্রেমের সম্পর্ক করে টাকা হাতিয়ে নিতে চেয়েছিল। সুযোগ না পেয়ে সে শাকিলের বিরুদ্ধে মিথ্যা মামলা করে। এর আগেও ওই নারী অন্য ছেলেকে একইভাবে প্রেমের ফাঁদে ফেলে টাকা নিয়েছে এমন অভিযোগ রয়েছে। শাকিলকে পান্নার সঙ্গে নিয়ে চলাফেরা করায় তার সুনাম নষ্ট ও শাকিলকে কবজা করতেই পান্নার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার তদন্ত শেষে প্রকৃত সত্য বের হবে।

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।
২ দিন আগে
রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে