পটুয়াখালী প্রতিনিধি

গভীর নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে অস্বাভাবিক জোয়ার ও জলোচ্ছ্বাস এবং টানা প্রবল বর্ষণে পটুয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে প্রায় সব মৎস্য ঘের, পুকুর ও কৃষিজমি। স্থানীয় মৎস্য বিভাগ ধারণা করছে, এ খাতে ক্ষতির পরিমাণ প্রায় চার কোটি টাকা।
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় উপজেলা রাঙ্গাবালীতে দুদিন ধরে চলছে টানা বৃষ্টিপাত। এর পাশাপাশি অমাবস্যার প্রভাবে জোয়ারের সময় অস্বাভাবিকভাবে নদ-নদীর পানি বেড়ে যায়। জলোচ্ছ্বাসের উচ্চতাও ছিল স্বাভাবিক সময়ের চেয়ে দুই থেকে তিন ফুট বেশি।
এ পরিস্থিতিতে বেড়িবাঁধ ভেঙে জোয়ারের জলোচ্ছ্বাসে প্লাবিত হয় উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের অধিকাংশ এলাকা। পানিতে ডুবে ভেসে যায় অধিকাংশ পুকুর ও ঘেরের মাছ।
চরমোন্তাজ ইউনিয়নের নয়ারচর ও চর আন্ডার বন্যা নিয়ন্ত্রক বাঁধের বাইরের অংশ জোয়ারের পানিতে ডুবে যায়। ইউনিয়নে বেড়িবাঁধের বাইরে থাকা মাছের ঘের ও পুকুর ডুবে গিয়ে মাছ ভেসে যায়।
এ অবস্থায় উপজেলার মৎস্যচাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। উপজেলার মৌডুবী ইউনিয়নের আশাবাড়িয়া এলাকার মৎস্য ঘেরের মালিক লিটু গাজী জানান, তার ঘেরের মাছ বড় হয়েছে। বিক্রির সময় হয়ে এসেছিল। অস্বাভাবিক জোয়ারের পানিতে তার সেই ঘেরটি তলিয়ে গেছে। এতে কয়েক লাখ টাকা ক্ষতির মুখে পড়েছেন তিনি।
একই এলাকার আরেক ঘেরের মালিক মিন্টু সরদার বলেন, মৌডুবীর আশাবাড়িয়ার চরে আমারসহ অন্যান্য ঘের মালিকদের ৩০টির বেশি ঘের রয়েছে। সবগুলো ঘের তলিয়ে মাছ ভেসে গেছে। আমাদের এখানেই প্রায় কোটি টাকার মাছ ভেসে গেছে।
চালিতাবুনিয়া ইউনিয়নের মধ্য চালিতাবুনিয়া গ্রামের মাছের ঘেরের মালিক ওমর সানি বলেন, জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে গেছে। কয়েকটি স্থানে বাঁধ নিচু রয়েছে। বৃহস্পতিবার দুপুরেই জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে ওইসব এলাকা দিয়ে পানি ঢুকতে থাকে। চালিতাবুনিয়া ইউনিয়নের অধিকাংশ এলাকাই তলিয়ে গেছে। আমাদের সব পুকুর ও ঘেরের সব মাছ ভেসে গেছে। মৎস্য খামারিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।
রাঙ্গাবালী উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তারা জানাচ্ছেন, পটুয়াখালী জেলার মধ্যে পুকুর ও মাছের ঘের সবচেয়ে বেশি রাঙ্গাবালী উপজেলাতেই। তার প্রায় সবই পানিতে তলিয়ে গেছে। মৎস্য চাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, জোয়ার ও জলোচ্ছ্বাসে উপজেলার বিভিন্ন এলাকার এক হাজার ৩০০টি পুকুর ও ৬৫০টি মৎস্য ঘের তলিয়ে গেছে। এসব পুকুর ও ঘেরের বিপুল পরিমাণ মাছ পানিতে ভেসে যাওয়ায় মৎস্যচাষিদের প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।
১২ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
১ দিন আগে
ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
১ দিন আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
১ দিন আগে