প্রবাসীদের জন্য সুখবর দিলেন আইন উপদেষ্টা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, প্রবাসীরা দেশে এসে ঠিক মতো সঠিক চিকিৎসা সেবা পায় না। তাই তাদের টাকায় তাদের জন্য দেশে একটি হাসপাতাল নির্মাণ করা হবে। যার মালিক হবে প্রবাসীরাই। এ সব দ্রুত বাস্তবায়ন করা হবে। এছাড়া আজকে টাঙ্গাইলে যে স্কিল ট্রেড চালু করা হলো তা দেশের ইতিহাসে প্রথম। এই স্কিল যদি শিক্ষার্থীরা শিখতে পারে তাহলে তারা প্রবাসে গিয়ে ভালো মানের কাজ করতে পারবে।

শনিবার বিকালে টাঙ্গাইলের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), কালিহাতী, নাগরপুর টিটিসির এসএসসি পরিক্ষার্থীদের দক্ষতা কোর্সের উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্লের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রবাসীদের জন্য অনেক সুবিধা চালু করেছে। ঋণ দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজ করে দেওয়া হয়েছে। জাপানে জনবল পাঠানো হবে। এছাড়া বিভিন্ন দেশের সাথে কথা হচ্ছে অতিদ্রুত জনবল নিবে বলেও জানিয়েছেন তারা।

তিনি বলেন, এসএসসি পরীক্ষার পর ৩ থেকে ৬ মাস শিক্ষার্থীরা অবসর সময় পার করে। সেই সময়কে কাজে লাগাতে ও শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ সারাদেশের বিভিন্ন কেন্দ্রে ৬ হাজার শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন কোর্স চালু করা হয়েছে। যারা বিদেশ যান তারা যদি প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশ যান, তাহলে বেতন ভাতাসহ সকল সুযোগ সুবিধা পাবেন।

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহম্মদ মোজাফফর, পুলিশ সুপার মিজানুর রহমান । এতে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রাশেদুল ইসলাম।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

১ দিন আগে

লক্ষ্মীপুরে মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, জড়িত সন্দেহে তরুণ আটক

লক্ষ্মীপুরের রায়পুরে মা-বোনসহ এক ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত পরিবারের আরেক মেয়েকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে আটক করে পিটিয়ে আহত করেছে স্থানীয়রা।

১ দিন আগে

ইঞ্জিন বিকল-বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

এর মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেছে। আর চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে চারটি। দুটি ট্রেন দুই লাইনে দুর্ঘটনার কবলে পড়লে আপ ও ডাউন উভয় লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

২ দিন আগে

খাগড়াছড়িতে সেনা অভিযানে ‘সশস্ত্র সংগঠনের সদস্য নিহত’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।

২ দিন আগে