পবিত্র ঈদুল আজহার দিন আগামী শনিবার (৭ জুন) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ফরিদপুরের ভাঙ্গায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে ৫ জন নিহত হয়েছেন। বুধবার সকাল সোয়া ৭টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের বাবলাতলা নামক এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।
শুল্কছাড়াই ভারতের হরিয়ানা থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে মহিষের একটি বড় চালান আমদানি হয়েছে। মঙ্গলবার (৩ জুন) বিকেলে কয়েকটি ভারতীয় ট্রাকে বাছুরসহ ৯৫টি মুরবাহ জাতের মহিষ আসে বেনাপোল বন্দরে।
‘অনেক দিন পর ভাই ও ভাতিজাদের সঙ্গে দেখা হতো। ইচ্ছে ছিলো একসঙ্গে ঈদের নামাজ আদায় শেষে গরু কোরবানি করার। সকলে মিলে হইহুল্লোরে ঈদের আনন্দ ভাগাভাগি করার ইচ্ছে ছিলো। কিন্তু মুহূর্তেই ঈদের আনন্দ অশ্রু জলে পরিণত হলো। আমাদের ঈদ আনন্দ চোখের জলে ভেসে গেল।’
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়ানের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা ও মিজান পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
স্থানীয়রা জানান, লাবিব গ্রুপের পক্ষ থেকে ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ চলছিল। প্রচন্ড গরমে তাদের অনেকেই হিটস্টোকে আক্রান্ত হয়। আহত কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে আমেনা বেগমকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ১৬৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৫ হাজার ৩৯৮ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৭ লাখ ১৩ হাজার ৫৫০টাকা। অপরদিকে ঢাকাগামী ১৪ হাজার ৭৬৯ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত
সাজেদুর রহমান বলেন, ঈদুল আজহা উপলক্ষ্যে বৃহস্পতিবার (৫ জুন) থেকে শনিবার (১৪ জুন) পর্যন্ত টানা ১০ দিন ভারত থেকে এ বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। ১৫ জুন (রোববার) সকাল থেকে ভারত থেকে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম সচল হবে।
টাঙ্গাইলে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মায়ের জানাজায় অংশ নিতেও প্যারোলে মুক্তির অনুমতি পাননি রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক এমপি আসাদুজ্জামান। সোমবার রাত সোয়া আটটায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ফটকে তাঁকে দূর থেকে মৃত মায়ের মুখ দেখানোর ব্যবস্থা করা হয়। তার অন্য চার ভাই আওয়ামী লীগের রাজ
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট কৃষি গবেষক মরহুম ড. মো. আসাদুজ্জামান-এর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিএমডিএ-এর প্রধান কার্যালয়ে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
ভারতের পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা উজানি ঢল ও টানা বৃষ্টির কারণে সিলেটের প্রধান দুটি নদী সুরমা ও কুশিয়ারার পানি হঠাৎ বেড়ে গেছে। সোমবার (২ জুন) দপুর ১২টা পর্যন্ত নদী দুটির চারটি পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হতে দেখা গেছে। এতে জেলার নিম্নাঞ্চলগুলোতে নতুন করে বন্যার শঙ্কা তৈরি হয়েছে।
কর্মসূচিতে অংশ নেওয়া ইশরাক সমর্থকরা বলেন, কী কারণে মেয়র হিসেবে ইশরাক ভাইয়ের শপথ পড়ানো আটকে আছে আমাদের জানা নেই। জনগণের মেয়র ইশরাক, প্রতিটি নগরবাসী ইশরাক ভাইকে মেয়র হিসেবে চায়। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত নগর ভবনের সব সেবা কার্যক্রম বন্ধ করে আমাদের আন্দোলন চালিয়ে যাবো।
বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা জানান, বিকেল ৫টায় শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন শুরুর প্রাক্কালে মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। সংবাদ সম্মেলন শুরু করলে কয়েকজন তরুণ জোর করে সংবাদ সম্মেলনের ব্যানার ছিড়ে নিয়ে যায়। এরপর লিখিত বক্তব্য পাঠ শুরুর একপর্যায়ে ওই তরুণরাই হামলা চালিয়ে জোর করে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব
তিনি জানান, পাহাড়ে ভারী বর্ষণ হচ্ছে। পাহাড় ধসের আশঙ্কাও আছে। এ বর্ষণ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। লামার বেশিরভাগ কটেজগুলো পাহাড়ের উপরে। তাই পাহাড় ধসে যাতে কোনও পর্যটকের প্রাণহানি না ঘটে তাই রিসোর্টগুলো বন্ধ রাখতে বলা হয়েছে।
সিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৮ মে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আকাশ চৌধুরী নামের একজন বাম ছাত্রজোটের নারীকে লাথি দিয়ে ঘটনাস্থলে নাজুক ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে। উক্ত ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে কোতোয়ালী থানার এসআই মো. ইমাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন ফুট
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১১ নম্বর শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করে লাশ নিয়ে গেছে বিএসএফ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সীমান্তের নোম্যান্সল্যান্ডে ঘটনাটি ঘটে।