চট্টগ্রামে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

চট্টগ্রাম প্রতিনিধি
মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা

চট্টগ্রামের আনোয়ারায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (৩১ মে) সকাল ৯টার দিকে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাঁশখালীর সরল ইউনিয়নের ৮নম্বর পাইরাং ওয়ার্ডের শামসুল ইসলামের ছেলে জিল্লুর রহমান (৪০) ও সাধনপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের অলি আহমেদের ছেলে মোহাম্মদ রাসেল (৩২)। তারা অটোরিকশার যাত্রী ছিলেন।

আহতরা হলেন- মো. আলমগীর (২৮) ও বিষ্ণু দাশ (২৯)। তারা বাঁশখালী উপজেলার বাসিন্দা। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁশখালী থেকে চট্টগ্রামমুখী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী প্রাণ হারান। আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। দুর্ঘটনার পর মাইক্রোবাস নিয়ে চালক পালিয়ে গেছে।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

২ দিন আগে

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে