প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বেসরকারি প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে কীভাবে ফি নেওয়া হবে—সে বিষয়ে সরকারের একটি সুস্পষ্ট নীতিমালা থাকা উচিত। তিনি বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো নির্দিষ্ট নীতিমালা নেই, যা থাকাটা প্রয়োজন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন এক করোনা রোগী বাথরুমে পড়ে মৃত্যুবরণ করেছেন। আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালের করোনা ওয়ার্ডের বাথরুমে পড়ে তিনি মারা যান। দুর্ঘটনার কবলে পড়ে হার্ট এটাকে তিনি মারা যেতে পারেন বলে ধারণা করছেন চিকিৎসকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের স্থানীয় এক নেতার ছেলের আকিকায় আমন্ত্রণ জানানো হয়েছিল যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের। ওই সাতজন আমন্ত্রণ গ্রহণ করে মঙ্গলবার রাতে সেখানে হাজির হন। গোপন সূত্রে পুলিশ খবর পেলে সেখানে গিয়ে সাতজনকে গ্রেপ্তার করে।
পুলিশ ও জেলা বিএনপি সূত্র জানিয়েছে, দুই বছর আগে বিএনপি কার্যালয় ভাঙচুরের ওই ঘটনায় নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলী কেশবপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে সুমন মিয়া গত ১১ মে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন।
বিজিবি থেকে জানানো হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ও মুষলধারে বৃষ্টির প্রাক্কালে ৫৩ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকা মাসুদপুর বিওপির সীমান্ত পিলার ৪/৫-১এস-এর কাছ থেকে ২০ জন নারী, পুরুষ ও অপ্রাপ্তবয়স্ককে আটক করে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিদের বাড়ি কুড়িগ্রামে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মিত ‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্যটি ভেঙে ফেলা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনের আদেশেই ছুটি চলাকালে এটি ভাঙা হচ্ছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, আসামি আল-আমিনকে ঢাকা সদরঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছে। পটুয়াখালী এনে আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নুরুল হক নুর বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগের পরিবেশ তৈরি না হলে কোনো নির্বাচন হবে না। বরং এ নিয়ে গণঅধিকার পরিষদ মাঠে নামবে। আগে পরিবেশ তৈরি হোক, রাজনৈতিক সন্ত্রাস বন্ধ হোক, সভা-সমাবেশের স্বাধীনতা আসুক। তারপর নির্বাচনের রোডম্যাপ হোক।
ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ফের অবস্থান নিয়েছেন তার সমর্থকরা। এদিকে ইশরাক নিজে নগর ভবনে উপস্থিত হয়ে ডিএসসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করছেন।
নিহত হাবিবুল্লাহ রামুতে কাপড়ের ব্যবসা করেন। তার সন্তান চট্টগ্রামের একটি মাদরাসায় পড়ত। ঈদের ছুটি শেষে ছেলেকে মাদরাসায় দিতে যাচ্ছিলেন হাবিবুলল্লাহ।
পরিবারের সদস্যরা জানান, বাবার বিচ্ছেদের মাস ছয়েক পর সড়ক দুর্ঘটনায় ছোট মেয়ে ইতির স্বামী প্রাণ হারান। কিছুদিন পর ইতি মামা বাড়িতে বেড়াতে যান। ইতির মামা মামুন মোল্যা, বিপুল মোল্যা ও ইতির চাচা প্রদীপ জমাদ্দার উপস্থিত থেকে তার বাবাকে না জানিয়েই গত সপ্তাহে ইতিকে বিয়ে দেন।
বগুড়ায় মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় মো. শাকিল নামে এক ব্যক্তিকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত জিতু ইসলামসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক জিতু বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক।
ময়মনসিংহের নান্দাইলে জমিজমার ভাগবাঁটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে দুটি পরিবারের পাঁচ ভাইকে প্রতারণার মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। তদন্ত কর্মকর্তার তদন্তে মামলাটি মিথ্যা বলে প্রমাণিত হলেও হয়রানি থেকে রেহাই পাচ্ছেন না পাঁচ ভাই।
কেবল আমদানি-রপ্তানি নয়, ঈদের ছুটি শেষে কাস্টমস ও বন্দরের কার্যক্রমও শুরু হয়েছে বেনাপোল স্থলবন্দরে। বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, রোববার (১৫ জুন) সকাল থেকেই কর্মচাঞ্চল্য ফিরে আসে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এ বন্দরে।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, দীর্ঘ দিন ধরে মানসিক সমস্যা ভুগতে থাকা মেয়েটি শনিবার (১৪ জুন) সন্ধ্যার পরে বাড়ি থেকে নিখোঁজ হয়। সারা রাত পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পানি। রোববার দুপুরের দিকে তাদের বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে বেতাগী বাজার এলাকার একটি টেলিকম টাওয়ারে একজনকে বসে থাকতে দ
দীর্ঘ তাপদাহ ও প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছিল রাজশাহীর জনজীবন। টানা নয় দিন মৃদু তাপপ্রবাহের পর আজ রোববার দুপুরে রাজশাহীতে নামে স্বস্তির বৃষ্টি। দুপুর ১টার দিকে শুরু হয়ে প্রায় আড়াইটা পর্যন্ত চলে এই বৃষ্টি। হালকা গুঁড়িগুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টিতে ভিজে যায় রাজশাহীর রাজপথ, ঘরবাড়ি ও ক্লান্ত প্রকৃতি।
গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন ইমরান হোসেন (২৭)। গাজীপুরের জয়দেবপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পেলেও মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়তেন। গুলিবিদ্ধ সেই ইমরান মারা গেছেন।