রাজশাহী ব্যুরো

দীর্ঘ তাপদাহ ও প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছিল রাজশাহীর জনজীবন। টানা নয় দিন মৃদু তাপপ্রবাহের পর আজ রোববার দুপুরে রাজশাহীতে নামে স্বস্তির বৃষ্টি। দুপুর ১টার দিকে শুরু হয়ে প্রায় আড়াইটা পর্যন্ত চলে এই বৃষ্টি। হালকা গুঁড়িগুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টিতে ভিজে যায় রাজশাহীর রাজপথ, ঘরবাড়ি ও ক্লান্ত প্রকৃতি।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিনের ভ্যাপসা গরমে মানুষ চরম দুর্ভোগে ছিল। বিশেষ করে খেটে খাওয়া মানুষজন অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। শহরের রাস্তাঘাটে লোকজন কমে গিয়েছিল, আমবাজারে চাপ কমেছিল।
রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সর্বশেষ ৩ জুন ১৯ মিলিমিটার ও ৪ জুন ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল রাজশাহীতে। এরপর থেকেই তাপমাত্রা বাড়তে থাকে। গত ৬ জুন থেকে শনিবার পর্যন্ত টানা ৯ দিন রাজশাহীতে বয়ে যায় মৃদু তাপপ্রবাহ। বাতাসে আর্দ্রতার মাত্রা বেড়ে যাওয়ায় গরম আরও বেশি অনুভূত হচ্ছিল।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রহিদুল ইসলাম জানান, রোববার ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আকাশে এখনও মেঘ রয়েছে, আরও বৃষ্টি হতে পারে। এ ছাড়া চলতি সপ্তাহজুড়ে রাজশাহী ও আশপাশের জেলায় মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরলেও গরম পুরোপুরি কাটেনি। তবে বৃষ্টির পর পথচারীদের মধ্যে স্বস্তির নিশ্বাস ফেলার মতো অবকাশ এসেছে। নগরজুড়ে দেখা গেছে কর্মচাঞ্চল্য। প্রকৃতির এই প্রশান্তিময় রূপকে অনেকেই বলছেন—‘তপ্ত জনজীবনের জন্য একপ্রকার আশীর্বাদ’।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে