মুখোমুখি বাস-কভার্ড ভ্যান, প্রাণ গেল বাবা-ছেলেসহ ৩ জনের

সাঈদ মুহাম্মদ আনোয়ার, কক্সবাজার
সোমবার সকালে রামুতে বাস ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। ছবি: ফোকাস বাংলা

কক্সবাজের রামু উপজেলায় একটি যাত্রীবাহী বাস ও একটি কর্ভাড ভ্যানের মুখোমুখি বাবা-ছেলেসহ তিনজন প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন ।

সোমবার (১৬ জুন) সকাল ৮টার দিকে রামু উপজেলার রশিদনগর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন দুর্ঘটনা ও হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতরা হলেন— কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের দক্ষিণ পাতলী এলাকার ব্যবসায়ী হাবিবুল্লাহ (৫৫) ও তার ৯ বছর বয়সী ছেলে মো. রিয়াদ এবং রামুর পূর্ব রাজারকূল এলাকার বাসিন্দা রিমঝিম বড়ুয়া।

নিহত হাবিবুল্লাহ রামুতে কাপড়ের ব্যবসা করেন। তার সন্তান চট্টগ্রামের একটি মাদরাসায় পড়ত। ঈদের ছুটি শেষে ছেলেকে মাদরাসায় দিতে যাচ্ছিলেন হাবিবুলল্লাহ।

ওসি নাসির উদ্দিন জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল পূরবী পরিবহনের একটি বাস। অন্যদিকে ঢাকা থেকে কক্সবাজার আসছিল একটি কভার্ড ভ্যান। রশিদনগরের জেটিঘাট এলাকায় বাস ও কাভার্ড ভ্যানটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি সড়কের পাশে উলটে যায়। দুর্ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন।

ওসি বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটিই জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে